ফুটবল

উরুগুয়ের কাছে হেরে গেলো আর্জেন্টিনা

আর্জেন্টিনা ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনা ফুটবল দলের খেলোয়াড়রা উরুগুয়ের বিপক্ষে ম্যাচের জন্য প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঘরের মাঠ বুয়েন্স আয়ার্সে ফেভারিট হিসেবেই মাঠে নেমেছিল আর্জেন্টিনা। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নেমেও এড়াতে পারেনি পরাজয়ের স্বাদ। উরুগুয়ের কাছে ২-০ গোলে হেরে বসেছে লিওনেল মেসির দল।

হারের পরও লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে আলবিসেলেস্তেরা পয়েন্ট টেবিলের শীর্ষে আছে। পাঁচ ম্যাচে আর্জেন্টিনার পয়েন্ট ১২। দুই নম্বরে অবস্থান করা উরুগুয়ের পয়েন্ট ১০।

আলবার্তো হোসে আরমান্দোতে বাংলাদেশ সময় সকালে মাঠে গড়ায় ম্যাচ। ৪১ মিনিটে মাতিয়াস ভিনার ক্রসে বল আদায় করে ডান পায়ে লক্ষ্যভেদ করে স্বাগতিকদের এগিয়ে দেন ডিফেন্ডার রোনাল্ড আরাউজো।

খেলা শেষের আগ মুহূর্তে ৮৭ মিনিটে পাল্টা আক্রমণ থেকে নিকোলাস ডি লা ক্রুজের বাড়ানো বলে ডান পায়ের শটে ব্যবধান দ্বিগুণ করেন ডারউইন নুনেজ।

বিষয়:আরাউজো আর্জেন্টিনা উরুগুয়ে নুনেজ বিশ্বকাপ বাছাই

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…