চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিষেধাজ্ঞা বাড়ছে না, বিশ্বকাপে শুরুতেই খেলবেন রোনালদো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৫ পূর্বাহ্ণ ২৬, নভেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
রোনালদো

রোনালদো

গত ১৩ নভেম্বর বিশ্বকাপ বাছাইয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে লাল কার্ড দেখেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। জাতীয় দল জার্সিতে প্রথম লাল ছিল সেটি। যে ফাউলে কার্ড দেখেছেন, সেটির কারণে দুই বা তিন ম্যাচে নিষিদ্ধ হতে পারতেন সিআর সেভেন। ২০২৬ বিশ্বকাপে প্রথম এক-দুটি ম্যাচ নামতে পারতেন না। সেই শঙ্কা কেটে গেছে। নিষেধাজ্ঞা আপাতত এক ম্যাচের বেশি কাটাতে হচ্ছে না, যা ইতিমধ্যে কাটিয়েও ফেলেছেন রোনালদো। তাকে ছাড়া পর্তুগাল খেলে ফেলেছে আর্মেনিয়ার বিপক্ষে।

আয়ারল্যান্ড ডিফেন্ডার দারা ও’শিয়াকে কনুই মেরে বাছাই ম্যাচে কার্ড দেখেছিলেন তিনি। ফিফার শৃঙ্খলা সংক্রান্ত নিয়মে আছে, খেলায় কনুই-লাথি বা ঘুষিতে আঘাত করলে দুই-তিন ম্যাচে নিষিদ্ধ হতে পারেন কেউ। ফিফা নিশ্চিত করেছে, আয়ারল্যান্ডের বিপক্ষে কনুই মেরে মাঠ ছাড়ার পর রোনালদোর বিরুদ্ধে তিন ম্যাচের নিষেধাজ্ঞাই জারি করা হয়।

তবে পরবর্তী দুটি ম্যাচের জন্য স্থগিত নিষেধাজ্ঞার শাস্তি দিয়েছে ফিফা। কারণ হিসেবে দেখানো হয়েছে রোনালদোর আগের ভালো আচরণ এবং এটি ছিল তার জাতীয় দলে প্রথম লাল কার্ড, সেদিক বিবেচনা করে এমন সিদ্ধান্ত নিয়েছে ফিফা।

আসন্ন ২০২৬ বিশ্বকাপে সব ঠিক থাকলে এবং দলে থাকলে প্রথম ম্যাচ থেকেই পর্তুগালের হয়ে মাঠে নামতে পারবেন ৪০ বর্ষী মহাতারকা।

ফিফা বিবৃতিতে বলেছে, ‘২০২৫ সালের ১৩ নভেম্বর ডাবলিনে ২০২৬ ফিফা বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে সরাসরি লাল কার্ড দেখার পর ফিফা ডিসিপ্লিনারি কমিটি ক্রিস্টিয়ানো রোনালদোর উপর তিন ম্যাচের নিষেধাজ্ঞা আরোপ করেছে। তিনটি ম্যাচের প্রথমটি ছিল ১৬ নভেম্বর ২০২৫ সালে পর্তুগাল ও আর্মেনিয়ার খেলায়।’

‘ফিফা ডিসিপ্লিনারি কোডের ২৭ অনুচ্ছেদ অনুসারে, বাকি দুটি ম্যাচের নিষেধাজ্ঞা এক বছরের জন্য স্থগিত করা হয়েছে।’

Reneta

‘এই একবছরের মধ্যে রোনালদো যদি একই ধরনের আরেকটি গুরুতর অপরাধ করেন, তবে স্থগিত থাকা দুই ম্যাচের শাস্তি সঙ্গে সঙ্গে কার্যকর হবে। সেই দুই ম্যাচ তিনি পর্তুগালের হয়ে খেলতে পারবেন না। পাশাপাশি নতুন অপরাধের জন্য আলাদা শাস্তিও হতে পারে।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ২০২৬ ফিফা বিশ্বকাপপর্তুগালফিফাবিশ্বকাপ বাছাইরোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পদত্যাগ করেছেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি

মে ১১, ২০২৬

তরুণ মুখের ঢল নিয়ে বাংলাদেশে দুই সিরিজের দল অস্ট্রেলিয়ার

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

আমরা একটি মানবিক রাষ্ট্র গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী

মে ১১, ২০২৬
ঘটনার পর এলাকাবাসী সন্দেহভাজন একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

পূর্ব শত্রুতার জেরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা, আটক ১

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের জবাব পুরোপুরি অগ্রহণযোগ্য: ট্রাম্প

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT