সারা দুনিয়ার সাথে তাল মিলিয়ে বাংলাদেশ কাটিয়েছে ফুটবলের এক সৌরভময় রাত। নিউইয়র্ক-নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের মেগাফাইনালের পাশপাশি বিনোদনের পসরা সাজান বিশ্বখ্যাত সেলিব্রেটিরা। ফাইনালের বিরতিতে ‘হাফ-টাইম’ শো, ফুটবলের ধ্রুপদী লড়াইয়ের পাশপাশি দর্শকদের দিয়েছে নাচ-গানের বিনোদন। দেশের শীর্ষ ওটিটি প্ল্যাটফর্ম ‘আই-স্ক্রিন’ দেখিয়েছে ফুটবল আর বিনোদনের এক অপূর্ব যুগলবন্দী।






