ফুটবল

ছবিতে ছবিতে মরক্কো ম্যাচে নেইমারের যত হতাশা

নেইমার মরক্কো ম্যাচে হতাশ, চোখে হতাশার ছাপ. Channel i News - চ্যানেল আই নিউজ

নেইমার মরক্কো ম্যাচে হতাশ, তার চোখে হতাশার ছাপ, তিনি ক্যামেরার দিকে তাকাচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভোররাতে মরক্কোর বিপক্ষে বিশ্বকাপ যাত্রার শুরুতে নেমে সুবিধা করতে পারেনি ব্রাজিল। মরক্কোর দুর্দান্ত পারফরম্যান্সের সামনে হট-ফেভারিট ব্রাজিল ছিল ছন্নছাড়া। ১-১ ড্রয়ে করে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে সেলেসাওরা। ম্যাচে নামতে পারেনি নেইমার, চোটে সাইডবেঞ্চে বসে ছিলেন বেশ অস্থির ও চিন্তিত।

ম্যাচের আগেরদিনই কোচ কার্লো আনচেলত্তি জানিয়ে দিয়েছিলেন নেইমার থাকছেন না। ৩৪ বর্ষী তারকা ডাক পাওয়ার পর থেকে কাফ পেশির চোটে ভুগছেন। অনেকটা সেরে উঠলেও পুরোপুরি পায়ে চাপ নিতে পারছেন না, তাই খেলা হয়নি। তবে মাঠে ছিলেন, কখনও কখনও সতীর্থের উচ্চস্বরে কিছু বলতেও দেখা গেছে তাকে।

ম্যাচের আগে মাঠ পরিদর্শন করেছেন নেইমার
ম্যাচের প্রথমদিকে বলের দিকে গভীর নজর তার
নেইমার ও ব্রাজিল দলের খেলোয়াড়রা মরক্কো ম্যাচে বসে থাকছেন. Channel i News - চ্যানেল আই নিউজ
মরক্কোর গোলের পর বেশ চিন্তিত দেখা যায় তাকে
নেইমারসহ ব্রাজিল দলের খেলোয়াড়রা মরক্কো ম্যাচের জন্য প্রস্তুত।. Channel i News - চ্যানেল আই নিউজ
ব্রাজিলের ম্যাচে ফিরে আসার অপেক্ষায় যখন
Moroccan football team celebrating during a match with a flag in the background. Channel i News - চ্যানেল আই নিউজ
ভিনিসিয়াসের গোলে সমতায় ফেরার পর উচ্ছ্বাসে মাতেন
ব্রাজিল ফুটবল দলের খেলোয়াড়রা ম্যাচের সময় বেঞ্চে বসে থাকছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ
রেফারির সিদ্ধান্তে অসন্তুষ্ট নেইমার ও এডেরসন
নেইমার মরক্কো ম্যাচে হতাশ, চোখে হতাশার ছাপ. Channel i News - চ্যানেল আই নিউজ
ম্যাচের শেষ মুহূর্তে
নেইমার ফুটবল ম্যাচে মনোভাব প্রকাশ করছেন, পরিধান করেছেন ক্যাপ ও জার্সি. Channel i News - চ্যানেল আই নিউজ
ব্রাজিলের পয়েন্ট ভাগাভাগিতে যখন উদাস

গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচে ২০ জুন হাইতির বিপক্ষে নামবে ব্রাজিল। বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় শুরু হবে খেলা। আনচেলত্তি এবং কোচিং স্টাফরা নেইমারের ব্যাপারে ঝুঁকি এড়াতে চান। তাদের আশা ওই ম্যাচে কিছু সময় খেলতে পারবেন তিনি।

বিষয়:নেইমার ফিফা বিশ্বকাপ-২০২৬ বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকো ব্রাজিল মরক্কো

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…