চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে রোহিঙ্গা সংকট নিয়ে কর্মশালা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৩ অপরাহ্ণ ২৬, মে ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A
কক্সবাজারে রোহিঙ্গা সংকট নিয়ে কর্মশালার ছবি, অংশগ্রহণকারীরা আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে অনুষ্ঠিত হলো রোহিঙ্গা শরণার্থী সংকট নিয়ে একটি গুরুত্বপূর্ণ কর্মশালা। “রোহিঙ্গা শরণার্থী সংকট: গবেষণা যাচাই, নিরাপত্তা ঝুঁকি ও ভবিষ্যৎ গবেষণার দিকনির্দেশনা” শীর্ষক এই কর্মশালার আয়োজন করে জাপানের সাসাকাওয়া পিস ফাউন্ডেশন এবং ইয়াং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন।

সেমিনারে প্রথম শুরুতে ড. অবন্তী হারুন রোহিঙ্গা সংকটের কারণে পরিবেশ, সমাজ ও নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি তুলে ধরেন। তিনি জানান, মাদক ও অস্ত্র চোরাচালানসহ নানা অপরাধে রোহিঙ্গাদের একটি অংশ জড়িয়ে পড়ছে, আবার তারাও নির্যাতন ও নিরাপত্তাহীনতার শিকার।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন। তিনি বলেন, রোহিঙ্গা সংখ্যা দিন দিন বাড়ছে। এটি আমাদের জাতীয় নিরাপত্তা, অর্থনীতি ও সমাজের জন্য হুমকি হয়ে উঠেছে। বাংলাদেশ ছোট এবং জনবহুল দেশ, তাই এ চাপ আর নেওয়া সম্ভব নয়। তাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনই একমাত্র সমাধান।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. ইমাদুল ইসলাম। তিনি বলেন,রোহিঙ্গা জনগোষ্ঠী মানবেতর জীবনযাপন করছে। তারা নানা কুসংস্কার ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে, যা দেশের নিরাপত্তা ও সামাজিক কাঠামোর জন্য উদ্বেগজনক। তিনি বলেন, তাদের মানবিক ও নিয়ন্ত্রিত জীবন নিশ্চিত করার পাশাপাশি শান্তিপূর্ণ প্রত্যাবাসনের উদ্যোগ নিতে হবে।

সেমিনারে বিশেষজ্ঞ হিসেবে বক্তব্য রাখেন রাষ্ট্রদূত তারেক করিম। তিনি বলেন, রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশের জন্য নয়, আন্তর্জাতিক নিরাপত্তার জন্যও বড় চ্যালেঞ্জ। এই বিষয়ে অপরাজনীতি এবং দ্বিধা বিভক্ত না হয়ে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নাসরুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় আরও উপস্থিত ছিলেন রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা’র কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. দিপু সিদ্দিকী, অন্যান্য আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি এবং অগ্রযাত্রার প্রধান নীলিমা আক্তার চৌধুরী।

Reneta

দুই পর্বে বিভক্ত এই কর্মশালার প্রথম পর্বে ইপসা কার্যালয়ে পরিচিতি ও মতবিনিময় হয়, এবং দ্বিতীয় পর্বে আরআরআরসি কার্যালয়ে গবেষণা উপস্থাপন ও আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বক্তারা রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে আন্তর্জাতিক সহযোগিতা এবং দ্রুত কার্যকর পদক্ষেপের আহ্বান জানান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজারকর্মশালারোহিঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ ওভারে ব্যাটে হৃদয়ের ঝড়, জয় পেয়েছে সাকিবদের জাফনা

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে আসবে ৭১ হাজার কোটি টাকার এলএনজি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারকে সিটি করপোরেশন করা হচ্ছে

জুলাই ২৮, ২০২৬

আবারও ইতালির কোচ হতে চলেছেন মানচিনি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হাতির ধাক্কায় ইজিবাইক উল্টে শিশুর মৃত্যু

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT