গাজীপুর

গাজীপুরে শ্রমিক নিহত: মহাসড়ক অবরোধ-গাড়িতে আগুন

গাজীপুরে মহাসড়কে গাড়িতে আগুন ও ধোঁয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজীপুরে মহাসড়কে শ্রমিকের গাড়িতে আগুন লেগে ধোঁয়া উঠছে, পরিস্থিতি উত্তেজনাপূর্ণ।. Channel i News – চ্যানেল আই নিউজ

গাজীপুরের কুনিয়া বড়বাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় এক নারী শ্রমিক নিহত হয়েছেন। নিহতের খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন কারখানার শ্রমিকরা বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এসময় একটি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছেন বিক্ষুব্ধ শ্রমিকরা।

শনিবার ২৪ ফেব্রুয়ারি সকালে এই দুর্ঘটনা ঘটে। নিহত নারী শ্রমিকের নাম-পরিচয় জানা যায়নি।

জানা যায়, গাজীপুর মহানগরের কুনিয়া বড়বাড়ি এলাকায় আজ সকাল থেকে বিভিন্ন কারখানার শ্রমিকরা কাজে যাচ্ছিলেন। সড়ক পার হওয়ার সময় একটি গাড়ি শ্রমিককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ সময় আশপাশের বিভিন্ন কারখানার শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। একপর্যায়ে উত্তেজিত জনতা ইট-পাটকেল ছুড়ে বেশ কয়েকটি যানবাহনের কাচ ভাঙচুর করেন। পরে সিটি করপোরেশনের গাড়িতে আগুন ধরিয়ে দেন তারা।

বিষয়:গাড়িতে আগুন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শ্রমিক নিহত সড়ক অবরোধ সড়ক দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…