চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেয়েদের বিশ্বকাপও হাইব্রিড মডেলে, পাকিস্তান খেলবে কলম্বোয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪২ পূর্বাহ্ণ ০৩, জুন ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
পাকিস্তান নারী ক্রিকেট দল বিশ্বকাপের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

গত এপ্রিলে হয়ে যাওয়া ভারত-পাকিস্তান সংঘাতের প্রভাব আরও বেশি করে পড়েছে দুদেশের ক্রিকেটেও। ভারতে হতে চলা মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে অংশ নিচ্ছে না পাকিস্তান, এটা অনেকটা অনুমেয়ই ছিল। জানা গেল, শ্রীলঙ্কার সঙ্গে হাইব্রিড পদ্ধতিতে টুর্নামেন্ট আয়োজন করবে ভারত।

চলতি বছরের শেষদিকে হতে চলা মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের ভেন্যুর নাম প্রকাশ করেছে আইসিসি। ভারতের চারটি ভেন্যুর পাশাপাশি শ্রীলঙ্কার একটি ভেন্যুতে হবে টুর্নামেন্টের ম্যাচ।

বিশ্বকাপের ম্যাচগুলো হবে ভারতের বেঙ্গালুরুর চিন্নাসোয়ামি স্টেডিয়াম, গৌহাটির এসিএ স্টেডিয়াম, ইন্দোরের হলকার স্টেডিয়াম ও বিশাখাপত্তনমের এসিএ-ভিডিসিএ স্টেডিয়ামে। এছাড়াও শ্রীলঙ্কার প্রেমাদাসা স্টেডিয়ামে হবে পাকিস্তানের ম্যাচগুলো।

Banglabid

পাকিস্তান তাদের সব ম্যাচই খেলবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। পাকিস্তান যদি নকআউট পর্বে পৌঁছে যায়, তারা নিজেদের সেমিফাইনাল খেলবে ওই মাঠেই। পাকিস্তান ফাইলালে উঠলে ফাইনালও হবে লঙ্কান ভেন্যুটিতে।

আগামী ২৯ অক্টোবর প্রথম সেমিফাইনাল হবে গৌহাটি অথবা কলম্বোতে। ৩০ অক্টোবর দ্বিতীয় সেমিফাইনাল হবে বেঙ্গালুরুতে। বেঙ্গালুরু অথবা কলম্বোয় বিশ্বকাপের ফাইনাল হবে ২ নভেম্বর।

৩০ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে স্বাগতিক ভারতের ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপ। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে আট দলের টুর্নামেন্টে প্রথমপর্বে ম্যাচ হবে মোট ২৮টি। পয়েন্ট তালিকার শীর্ষ চার দল উঠবে সেমিফাইনালে।

Reneta

এবারের বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিয়েছিল অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা। কিছুদিন আগে পাকিস্তানের লাহোরে হওয়া বিশ্বকাপ বাছাইপর্ব পেরিয়ে সুযোগ পেয়েছে বাংলাদেশ ও পাকিস্তান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাকিস্তানবাংলাদেশভারতমেয়েদের বিশ্বকাপলিড স্পোর্টসশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন আজ

আগস্ট ১৫, ২০২৬

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনের ওপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৪, ২০২৬

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT