অন্যান্য খেলা

ভারতে বিশেষ ‘সম্মাননা’ পেলেন হকি তারকা জিমি

ভারতে বিশেষ ‘সম্মাননা’ পেলেন হকি তারকা জিমি

ভারতে চলমান এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির আসরে বিশেষ সম্মাননা পেয়েছেন বাংলাদেশের তারকা হকি খেলোয়াড় রাসেল মাহমুদ জিমি। জলন্ধরে দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগে জিমিকে দেয়া হয়েছে এ বিশেষ সম্মাননা। ক্যারিয়ারের ১৫০তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামায় এ সম্মাননা দেয় আয়োজক কমিটি।  

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির আসরে জাপানের বিপক্ষে ছিল বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ। আন্তর্জাতিক হকি ফেডারেশনের দাপ্তরিক হিসাব অনুযায়ী এটি ছিল জিমির ক্যারিয়ারের ১৫০তম আন্তর্জাতিক ম্যাচ। এই গৌরবোজ্জ্বল কীর্তিকে স্মরণীয় করে রাখতে ম্যাচের শুরুর আগেই আয়োজক কমিটির পক্ষ থেকে তাকে বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়।

তবে আন্তর্জাতিক হকি ফেডারেশন আগে সব ম্যাচের পুঙ্খানুপুঙ্খ রেকর্ড সংরক্ষণ করেনি। ফেডারেশন যখন থেকে আনুষ্ঠানিকভাবে পরিসংখ্যান রাখতে শুরু করেছে, সেই সময় থেকে বর্তমান পর্যন্ত জিমির ম্যাচ সংখ্যা দাঁড়িয়েছে ১৫০টি।

কিন্তু জিমির নিজের ক্যারিয়ারের দীর্ঘ পথচলার হিসাব এবং দেশের নির্ভরযোগ্য পরিসংখ্যান অনুযায়ী জাপানের বিপক্ষে এই ম্যাচটি ছিল তার সামগ্রিক ক্যারিয়ারের ২০৮তম আন্তর্জাতিক ম্যাচ। বাংলাদেশ হকি ফেডারেশনের মিডিয়া উইং জিমিরি ২০৮ ম্যাচের তথ্যটি নিশ্চিত করেছে।

বিষয়:আইএইচএফ এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জিমি বাংলাদেশ বাহফে ভারত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…