চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুনীবার সেঞ্চুরি, নাশরার ৪ উইকেট, বড় জয় পাকিস্তানের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২২ পূর্বাহ্ণ ১৬, ফেব্রুয়ারি ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ডকে হারিয়ে আসরে প্রথম জয় পেয়েছে পাকিস্তান। মুনীবা আলির শতকে পাকিস্তানের দেয়া বড় লক্ষ্য টপকাতে গিয়ে ধরাশায়ী হতে হয় আইরিশদের। ২১ বল আগেই শেষ হয় তাদের ইনিংস। ৭০ রানের বড় জয় তোলে বিসমাহ মারুফের দল।

বুধবার রাতে কেপটাউনে আগে ব্যাট করে নির্ধারিত ওভারে ৫ উইকেটে ১৬৫ রানের সংগ্রহ জমায় পাকিস্তান। জবাবে ১৬.৩ ওভারে সব উইকেট হারিয়ে ৯৫ রানে থামে আয়ারল্যান্ড।

সাউথ আফ্রিকায় এদিন টস জিতে পাকিস্তানকে আগে ব্যাটে পাঠায় আইরিশ মেয়েরা। ঝড়ো সূচনা আনে পাকিস্তান। জাবেরিয়া খানকে সঙ্গী করে ঝড় তোলেন মুনীবা আলি। ষষ্ঠ ওভারের চতুর্থ বলে রানআউটে দলীয় ৪৪ রানে ফেরেন জাবেরিয়া। করেন ১৩ বলে ৬ রান।

৫৫ রানে দ্বিতীয় উইকেট হারায় পাকিস্তান। অধিনায়ক বিসমাহ ফেরেন ৬ বলে ৪ রান করে। পরে নিদা দ্বারকে নিয়ে বড় জুটি গড়েন মুনীবা। ১৯তম ওভারের শেষ বলে দলীয় ১৫৬ রানে আউট হন পাকিস্তান ওপেনার। ৬৮ বলে ১০২ রানের ইনিংস খেলেন।

পরের বলেই বোল্ড হয়ে ফেরেন নিদা। ২৮ বলে ৩৩ রান করে। পরে আয়েশা নাসিম ও আলিয়া রিয়াজ ১৬৫ রানে নেন সংগ্রহ। নির্ধারিত ওভারের শেষ বলে স্টাম্পড হন আয়েশা। করেন ২ বলে ৬ রান। আলিয়া অপরাজিত থাকেন ৩ বলে ৩ রানে। আয়ারল্যান্ডের হয়ে ২ উইকেট নেন আর্লিন কেলি।

১৬৬ রানের লক্ষ্যে নেমে শুরুতেই হোঁচট খায় আইরিশরা। ৮ রানে আউট হন অ্যামি হান্টার। পঞ্চম ওভারের পঞ্চম বলে দলীয় ৩২ রানে ফেরেন আরেক ওপেনার গ্যাবি লুইস। করে যান ২২ বলে ১০ রান।

Reneta

অধিনায়ক লরা ডেলানিকে নিয়ে টেনে তোলার চেষ্টা করেছিলেন ওরলা প্রেন্ডারগাস্ট। অষ্টম ওভারের শেষ বলে ২১ বলে ৩১ রান করে তিনিও আউট হন। পরে ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকে আয়ারল্যান্ড।

পাকিস্তানি বোলারদের সামনে দাঁড়াতে না পেরে ১৭ ওভারের তৃতীয় বলে সবকটি উইকেট হারিয়ে লরা দোলানিদের ইনিংস থামে ৯৫ রানে।

পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন নাশরা সান্ধু। নিদা দ্বার ও সাদিয়া ইকবাল নেন ২টি করে উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আয়ারল্যান্ডপাকিস্তানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সংসদ ভবনে আগত শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজ

জুন ২৮, ২০২৬

বর্ষার আবহে কোক স্টুডিও বাংলার নতুন গান ‘মেঘ’

জুন ২৮, ২০২৬

বিদ্যুৎ সরবরাহের দাবিতে টাঙ্গাইল মহাসড়কে অবরোধ

জুন ২৮, ২০২৬

রামপুরায় কার্নিশে তরুণকে গুলি ও দুই হত্যায় সাবেক ডিএমপি কমিশনারসহ ৩ জনের মৃত্যুদণ্ডাদেশ

জুন ২৮, ২০২৬

প্রস্তাবিত বাজেট বাস্তবায়নে সরকারি এমপিদের আশা

জুন ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT