চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের, যা কিছু জানার আছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩২ অপরাহ্ণ ০২, অক্টোবর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

এবারের মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ছিল বাংলাদেশে। ক্ষমতার পালাবদল কেন্দ্র করে রাজনৈতিক অস্থিরতায় নিরাপত্তা সংকটে টুর্নামেন্ট সরে গেছে সংযুক্ত আরব আমিরাতে। আয়োজনের স্বত্ব অবশ্য থাকছে বাংলাদেশরই। ৩ অক্টোবর থেকে শুরু হতে চলা বিশ্বকাপে ‘বি’ গ্রুপে খেলবে নিগার সুলতানা জ্যোতির দল। উদ্বোধনী দিনেই নামবে টিম টাইগ্রেস। গ্রুপপর্বে ম্যাচ খেলবে চারটি।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বৃহস্পতিবার বিকেল চারটায় শারজায় স্কটল্যান্ডের বিপক্ষে আসর শুরু করবে বাংলাদেশের মেয়েরা। ১০ দলের মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপে ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও সাউথ আফ্রিকা। গ্রুপর সেরা দুদল যাবে সেমিফাইনালে।

পাঁচটি করে দল নিয়ে গ্রুপ। ‘এ’ গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা। এখান থেকেও গ্রুপ সেরা দুদল খেলবে সেমিতে। গ্রুপপর্ব, নকআউট, ফাইনালের সব ম্যাচ হবে দুবাই ও শারজার দুই ভেন্যুতে।

যথাক্রমে ৫ অক্টোবর ইংল্যান্ড, ১০ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজ এবং ১২ অক্টোবর সাউথ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। ২০ অক্টোবর গড়াবে ফাইনাল।

এবারের বিশ্বকাপের আগে মেয়েদের ক্রিকেট উন্নয়নে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। ক্রিকেটে ছেলে-মেয়েদের প্রাইজমানি বৈষম্য দূর করতে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। বিশ্বকাপে ছেলেদের সমান অর্থ পুরস্কার দেয়া হবে মেয়েদের চ্যাম্পিয়ন দলকেও। গত জুলাইয়ে আইসিসির সভায় সিদ্ধান্ত হয়।

মেয়েদের ক্রিকেটকে অগ্রাধিকার দেয়া ও ২০৩২ সালের মধ্যে এর বৃদ্ধি ত্বরান্বিত করতে এমন পদক্ষেপ নিয়েছে আইসিসি। তাতে ২০২৩ আসরের তুলনায় ২২৫ শতাংশ অর্থ বেশি পাবে নারী দলগুলো। আসরজুড়ে দলগুলোকে মোট ৭৯ লাখ ৫৮ হাজার ৮০ ডলার পুরস্কার দেয়া হবে।

Reneta

প্রথমবারের মতো নিরপেক্ষ কোনো ভেন্যুতে হতে চলেছে মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ। সংযুক্ত আরব আমিরাতের তাপমাত্রা কিছুটা সহনীয় থাকার সম্ভাবনা রয়েছে। অক্টোবর থেকে দেশটিতে শীতকাল ধরা হয়ে থাকে। দিনের গড় তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। মরুর দেশ হওয়াতে আবহাওয়া অনেকটা শুষ্ক থাকবে।

প্রথমবার ছেলেদের টি-টুয়েন্টি বিশ্বকাপ শুরু হয়েছিল ২০০৭ সালে। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে মেয়েদের ক্রিকেটকেও প্রসারিত করতে উদ্যোগ নেয় আইসিসি। ছেলের বিশ্বকাপের দুবছর পর চালু হয় মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ। গত ১৫ বছরে ৮টি আসর হয়েছে। সর্বশেষ ২০২২-২৩ সালে সাউথ আফ্রিকার মাটিতে হয়েছিল মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর।

এখন পর্যন্ত হওয়া আট আসরে পাঁচটিতে খেলেছে বাংলাদেশ। প্রতিবারই প্রথম রাউন্ড থেকে বিদায় নিতে হয়েছে। টি-টুয়েন্টি বিশ্বকাপে মোট ২১ ম্যাচ খেলে মাত্র ২টিতে জিতেছে লাল-সবুজ দল। ২০১৪ থেকে শুরু করে এটি বাংলাদেশের টানা ষষ্ঠ অংশগ্রহণ।

ছেলেদের ওয়ানডে বিশ্বকাপের মতো মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপে দাপট অস্ট্রেলিয়ার মেয়েদের। আটবারের মধ্যে ছয়বারই ট্রফি জিতেছে অস্ট্রেলিয়া। একবার করে শিরোপা জিতেছে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা।

রোল অব অনার

সাল চ্যাম্পিয়ন রানার্সআপ
২০০৯ ইংল্যান্ড নিউজিল্যান্ড
২০১০ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড
২০১২ অস্ট্রেলিয়া ইংল্যান্ড
২০১৪ অস্ট্রেলিয়া ইংল্যান্ড
২০১৬ ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়া
২০১৮ অস্ট্রেলিয়া ইংল্যান্ড
২০২০ অস্ট্রেলিয়া ভারত
২০২৩ অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াজ্যোতিপাকিস্তানবাংলাদেশভারতমেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কঠিন পরীক্ষায় নেতানিয়াহু

জুন ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

কিডনি প্রতিস্থাপন উন্নয়নে ঢাকায় আন্তর্জাতিক সম্মেলন

জুন ২৭, ২০২৬

‘অসম্ভব বলে কিছু নেই’— আর্জেন্টিনা প্রসঙ্গে কেপ ভার্দে কোচ

জুন ২৭, ২০২৬

চেরি আয়োজিত ‘এশিয়ান কর্পোরেট ফুটবল টুর্নামেন্ট’

জুন ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের ভারত সফরের প্রস্তুতি, শেষ পর্যায়ে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি

জুন ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT