ফুটবল

পর্তুগালের বিদায়, শেষ ষোলোতে যুক্তরাষ্ট্র

ভিয়েতনামকে হারিয়ে নকআউটে নেদারল্যান্ডস

বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের নারীদের ফুটবল ম্যাচের উত্তেজনাপূর্ণ মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের নারীদের ফুটবল ম্যাচের উত্তেজনাপূর্ণ মুহূর্ত, যেখানে খেলোয়াড়রা বলের জন্য লড়াই করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

চারবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রের শুরুটা এবারের আসরে ভিয়েতনামকে হারিয়ে দাপটের সঙ্গেই হয়েছিল। নেদারল্যান্ডসের বিপক্ষে করেছিল ড্র। অকল্যান্ডে হওয়া ম্যাচে পর্তুগালের বিপক্ষে গোলশূন্য ড্রয়ে মার্কিন মেয়েরা শেষ ষোলোতে পা দিয়েছে। প্রথমবারের মতো টুর্নামেন্টে অংশ নেয়া পর্তুগাল গ্রুপপর্ব থেকেই নিয়েছে বিদায়।

ডানেডিনে হওয়া ই গ্রুপের আরেক ম্যাচে ভিয়েতনামকে ৭-০ গোলে বিধ্বস্ত করেছে নেদারল্যান্ডস।

তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান নিশ্চিত করে ডাচরা হয়েছে ই-গ্রুপ চ্যাম্পিয়ন। সমান খেলায় যুক্তরাষ্ট্র ৫ পয়েন্ট নিয়ে হয়েছে গ্রুপ রানার্সআপ। আসর থেকে বিদায় নেয়া পর্তুগাল ৪ পয়েন্ট পেয়ে তৃতীয় অবস্থানে। কোনো ম্যাচে জয়ের দেখা না পাওয়া ভিয়েতনামের পয়েন্ট শূন্য।

বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়রা জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মঙ্গলবার ম্যাচের প্রথমার্ধেই ভিয়েতনামের জালে ৫ গোল দেয় নেদারল্যান্ডস। আট মিনিটের মাথায় প্রথম লক্ষ্যভেদ করেন লাইকে মার্টেনস। মিনিট তিনেক পর ব্যবধান দ্বিগুণ করেন কাটজা স্নোইজস।

দূরপাল্লার শটে খেলার ১৮ মিনিটে গোল করেন এসমি ব্রুগটস। এরপর ২৩ মিনিটে জিল রুর্ড নিশানাভেদ করেন। বিরতির আগে বল জালে জড়ান ড্যানিয়েল ফন ডি ডঙ্ক।

৫৭ মিনিটে ম্যাচে নিজের জোড়া গোল পূরণ করেন ব্রুগটস। এরপর ডি ডঙ্ক ৮৩ মিনিটে নিজের দ্বিতীয় গোলের দেখা পান।

বিষয়:নেদারল্যান্ডস পর্তুগাল ভিয়েতনাম যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…