ক্রিকেট

টানা দ্বিতীয়বার মেয়েদের বর্ষসেরা ব্রান্ট

ওয়ানডেতে বর্ষসেরা আতাপাত্তু

বাংলাদেশ নারী ক্রিকেটার ব্যাট হাতে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ নারী ক্রিকেটার টানা দ্বিতীয়বার মেয়েদের বর্ষসেরা ব্রান্টের জন্য উদযাপন করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

টানা দ্বিতীয়বারের মতো সব ফরম্যাট মিলিয়ে মেয়েদের আইসিসি বর্ষসেরার পুরস্কার রেচেল ফ্লিন্ট ট্রফি জিতেছেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার নাতালিয়া সিভার ব্রান্ট। সেরার দৌড়ে পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার অ্যাশলে ক্যাথেরিন গার্ডনার ও বেথ মুনি এবং শ্রীলঙ্কার চামারি আতাপাত্তুকে।

বৃহস্পতিবার এক বিবৃতিতে ব্রান্টকে মেয়েদের বর্ষসেরা ক্রিকেটার ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। গতবছরও রাচেল ফ্লিন্ট ট্রফি জিতেছিলেন এই ইংলিশ অলরাউন্ডার।

২০২৩ সালে মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে ৯ উইকেট ও ৮৯৪ রান করেছেন এই ইংলিশ অলরাউন্ডার। যার মধ্যে ছিল তিনটি সেঞ্চুরি ও চারটি ফিফটির ইনিংস।

একইদিন ওয়ানডেতে মেয়েদের বর্ষসেরার নামও ঘোষণা করেছে আইসিসি। সাদা বলের এই ফরম্যাটে বর্ষসেরা হয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু। ২০২৩ সালে ৮টি ওয়ানডে খেলে ৪১৫ রান ও একটি উইকেট নিয়েছেন আতাপাত্তু।

লঙ্কান এই অলরাউন্ডার সেরার দৌড়ে পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার অ্যাশলে ক্যাথেরিন গার্ডনার, নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কের ও ইংল্যান্ডের নাতালিয়া সিভার ব্রান্টকে।

বিষয়:আইসিসি আতাপাত্তু ইংল্যান্ড ব্রান্ট শ্রীলঙ্কা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…