চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপে অংশ নিতে ঢাকায় ভারত ও জাঞ্জিবার

নারী কাবাডি বিশ্বকাপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১২ অপরাহ্ণ ১৪, নভেম্বর ২০২৫
অন্যান্য খেলা, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ক্রিকেট দল ঢাকায় বিশ্বকাপে অংশ নিতে পৌঁছেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারত কাবাডি দল

বাংলাদেশে বসছে মেয়েদের কাবাডি বিশ্বকাপের দ্বিতীয় আসর। ১৩ বছর পর আবারও গড়াতে চলেছে টুর্নামেন্টটি। আসরে অংশ নিতে ইতিমধ্যে দলগুলো ঢাকায় আসতে শুরু করেছে। আজ ঢাকায় পা রেখেছে ভারত এবং জাঞ্জিবার নারী কাবাডি দল।

শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে খেলাগুলো গড়াবে। আগামী ১৭ নভেম্বর থেকে শুরু হওয়া আসরের পর্দা নামবে ২৪ নভেম্বর।

বিশ্বকাপকে সফল করতে সার্বিক প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়াছে, বাংলাদেশ কাবাডি ফেডারেশন। খেলোয়াড়দের নিরাপত্তা, আবাসন, যাতায়াত এবং ভেন্যু ব্যবস্থাপনা সব ক্ষেত্রেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।

Banglabid

আসরে অংশ নেবে স্বাগতিক বাংলাদেশসহ আর্জেন্টিনা, চাইনিজ তাইপে, জার্মানি, নেদারল্যান্ডস, ইরান, ভারত, জাপান, কেনিয়া, সাউথ কোরিয়া, নেপাল, থাইল্যান্ড, উগান্ডা এবং জাঞ্জিবার (তানজানিয়ার একটি স্বশাসিত দ্বীপ অঞ্চল)। স্ট্যান্ডবাই হিসেবে থাকবে পাকিস্তান ও পোল্যান্ড।

১৩ বছর পর অনুষ্ঠিত হচ্ছে নারী কাবাডি বিশ্বকাপ। এই নিয়ে দ্বিতীয়বার অনুষ্ঠিত হবে নারীদের বিশ্বকাপ। ২০১২ সালে প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিল ভারতের পাটনায়। সেই আসরে জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নিয়েছিল বাংলাদেশ।

বাংলাদেশ কাবাডি ফেডারেশনে জানিয়েছে, নারী কাবাডি বিশ্বকাপ সামনে রেখে অনেক আগে থেকেই প্রস্তুত হচ্ছে বাংলাদেশ দল। নেপালে গিয়ে পাঁচ ম্যাচের কাবাডি টেস্ট সিরিজ খেলে এসেছে লাল-সবুজের মেয়েরা। এখন বিকেএসপিতে কোচ শাহনাজ পারভীন মালেকা ও আরদুজ্জামান মুন্সীর তত্ত্বাবধানে অনুশীলন করছে বাংলাদেশ দলের খেলোয়াড়রা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাবাডিজাঞ্জিবারনারী কাবাডি বিশ্বকাপবাংলাদেশভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘এই বডি সত্যি নাকি এআই?’ জায়েদের নতুন লুক ঘিরে প্রশ্ন

আগস্ট ১৭, ২০২৬

বিটলসের সেই ‘অ্যাবি রোড’ এবার সিনেমায়!

আগস্ট ১৭, ২০২৬

মঙ্গলবার চ্যানেল আইয়ের পর্দায় ‘প্রেমী ও প্রেমী’

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

এনসিপিপন্থী সংগঠন বানালো ‘জুলাই শহীদ’, জীবিত সাংবাদিক বললেন ‘আমি মরি নাই’

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউনিভার্সেল মেডিকেলে ‘বাবার যত্নে’ ক্যাম্পেইনের বিজয়ীদের সংবর্ধনা

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT