ক্রিকেট

পাকিস্তানকে হারিয়ে বড় চমক থাইল্যান্ডের

মেয়েদের এশিয়া কাপ-২০২২

বাংলাদেশের হকি খেলোয়াড়রা প্রশিক্ষণরত অবস্থায়. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের হকি খেলোয়াড়রা প্রশিক্ষণরত অবস্থায়, আন্তর্জাতিক ম্যাচের প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

শেষ ওভারের শ্বাসরুদ্ধকর লড়াই শেষে পাকিস্তানকে ৪ উইকেটে হারিয়ে মেয়েদের এশিয়া কাপে বড় চমক দিয়েছে থাইল্যান্ড।

বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নামে পাকিস্তান, ৫ উইকেটে ১১৬ রানের বেশি তুলতে পারেনি দলটি। জবাবে থাই মেয়েরা এক বল বাকি থাকতে ৬ উইকেট হারিয়ে জয় ছুঁয়ে ফেলে।

শুরু থেকেই থাইল্যান্ডের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে আগ্রাসী হতে পারেনি পাকিস্তান। ওপেনার সিদরা আমিন ফিফটি করলেও ব্যাট করেছেন ধীরগতিতে। ৬২ বলে ৬ চারের মারে ৫৬ রানের ইনিংস খেলে সিদরা হন রান আউট।

আরেক ওপেনার মুনিবা আলী করেন ১৫ রান। নিদা দার ১২ ও আলিয়া রিয়াজ ১০ রানে অপরাজিত থাকেন। অধিনায়ক বিসমাহ মারুফ ৩ রান করে রান আউটে কাটা পড়েন।

থাই অফব্রেক বোলার সোর্নারিন তিপ্পোচ ৪ ওভারে ২০ রানে নেন ২ উইকেট। একটি উইকেট নেন থিপাটচা পুত্থাওং।

মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে অপেক্ষাকৃত শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে সাবধানী ছিল থাইল্যান্ড। ওপেনিং জুটিতে তারা ৪০ রান তোলে। পরে দ্রুত ২ উইকেট হারায়।

তৃতীয় উইকেটে অধিনায়ক নারুয়েমল চাইয়াইকে সঙ্গে নিয়ে ৪২ রানের জুটি গড়ে থাই মেয়েদের দুর্দান্ত জয়ের সম্ভাবনা তৈরি করেন ওপেনার নাত্তাকান চানতাম। পরে দ্রুত ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচ জমিয়ে তোলে পাকিস্তান।

৫১ বলে ৫ চার ও ২ ছক্কায় ৬১ রানের কার্যকরী ইনিংস খেলে নিদার বলে সিদরার হাতে ধরা পড়েন ম্যাচসেরা চানতাম।

শেষ ওভারে থাইল্যান্ডের দরকার ছিল ১০ রান। প্রথম বলে দিয়ানা বেগ দেন ওয়াইড। পরের বলে নাত্তায়া বুচাথাম নেন এক রান। তারপর রোসেনান কানোহ চার মারলে সমীকরণ দাঁড়ায় ৪ বলে ৪ চার। তৃতীয় বলে দুই ও চতুর্থ বলে কানোহ এক রান নিলে থাইদের দরকার পড়ে আর ২ বলে ১ রান।

পঞ্চম বলে বুচাথাম মিড উইকেটের উপর দিয়ে শট খেলে দৌড়ে রান নিয়ে থাইল্যান্ডের জয়ের তরী ঘাটে নোঙর করান।

পাকিস্তানের পক্ষে ২ উইকেট পান নিদা দার ও তুবা হাসান। একটি করে উইকেট নিয়েছেন নাসরা সান্ধু ও কায়নাত ইমতিয়াজ।

বিষয়:থাইল্যান্ড পাকিস্তান মেয়েদের এশিয়া কাপ-২০২২ সিলেট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…