চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারীদের সম্মানের জায়গায় ফিরিয়ে আনতে হবে: শারমীন এস মুরশিদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৮ অপরাহ্ণ ১৩, নভেম্বর ২০২৪
নারী
A A
শারমীন এস মুরশিদ বক্তৃতা দিচ্ছেন, নারীর সম্মানের জন্য আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, নারীদের সম্মানের জায়গায় ফিরিয়ে আনতে হবে। মূল্যবোধ, রাজনৈতিক আচার-আচরণে যে ঘাটতি রয়েছে তার পরিবর্তন করে একটা সুস্থ দেশ গড়ার স্বার্থে নতুন প্রজন্মদের সাথে নিয়ে সত্যের জায়গায় দাঁড়িয়ে সকলকে কাজ করার আহ্বান জানান।

তিনি আজ সকালে আগারগাঁও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং ইউএন উইমেনের যৌথ আয়োজনে এই সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান।

সেমিনারে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মোখলেছুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন ইউএন উইমেনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ গীতাঞ্জলি সিং, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বেগম মমতাজ আহমেদ । সেমিনারে ‘‘ন্যাশনাল রেভিনিউ অফ বেইজিং+ থার্টি রিপোর্ট” শীর্ষক মূলপ্রবন্ধ উপস্থাপন করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পলিসি লিডারশীপ এন্ড এডভোকেসি ইউনিট এর যুগ্ম সচিব দিলারা বেগম।

প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা বলেন, বাংলাদেশের বর্তমান গণজাগরণে নারীদের ভূমিকা অপরিসীম । বিগত ৫০ বছরে আমাদের সন্তানরা যা চেয়েছে তার ওপর গুরুত্ব না দেয়ার কারণেই জুলাই বিপ্লব সংঘটিত হয়েছে বলে মন্তব্য করেন। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে অগ্রভাগে ছেলেদের পাশাপাশি আমরা নারীদের আগমন দেখেছি। নারীদের সক্রিয়তা প্রশাসন, রাজনীতি, ব্যবসা, প্রযুক্তিসহ সমাজের বিভিন্ন স্তরে নতুন উদ্যম সৃষ্টি করেছে। আমরা আশাবাদী জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়নকে প্রতিষ্ঠা করতে এবং বিপিএফএ (কর্মের জন্য বেইজিং প্ল্যাটফর্ম) এর কার্যকরী বাস্তবায়নে বাংলাদেশের বিভিন্ন সংস্থা ও স্টেকহোল্ডার এবং বিভিন্ন ধর্মাবলম্বীদের সাথে নিয়ে কাঙ্খিত লক্ষ্য অর্জনে এগিয়ে যাবো।

সেমিনারে দেশের নারী অধিকার বাস্তবায়নে বিভিন্ন সংস্থা ও বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার প্রায় একশ নারী এতে অংশ নেন।

ট্যাগ: নারী স্বাধীনতাশারমীন এস মুরশিদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বড় অঙ্কের জরিমানা দিতে হচ্ছে বায়ার্নকে

পরবর্তী

বন্য হাতির সুরক্ষায় হাতি ও মানুষের সহাবস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: রিজওয়ানা হাসান

পরবর্তী
বন্য হাতির সুরক্ষায় আলোচনা সভায় অংশগ্রহণকারী কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

বন্য হাতির সুরক্ষায় হাতি ও মানুষের সহাবস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: রিজওয়ানা হাসান

সাবেক মেয়র আইভীর দেশত্যাগে নিষেধাজ্ঞা, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক মেয়র আইভীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT