চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারী স্বাধীনতায় আরও একধাপ এগিয়ে গেল সৌদি আরব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৯ অপরাহ্ণ ০২, আগস্ট ২০১৯
আন্তর্জাতিক
A A

নারী স্বাধীনতার ক্ষেত্রে আরও একধাপ এগিয়ে গেল সৌদি আরব। এখন থেকে সৌদি নারীরা পুরুষ অভিভাবক ছাড়াই বিদেশে ভ্রমণ করতে পারবেন।

শুক্রবার এ ধরনের একটি ফরমান (আইন) জারি করেছে দেশটি।

এতে বলা হয়েছে, ২১ বছরের বেশি বয়সী নারীরা কোনো অনুমোদন ছাড়াই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। পুরুষের সঙ্গে পা মিলিয়ে হাঁটার জন্যই তাদের এই অধিকার দেয়া হয়েছে।

পাশাপাশি সৌদি নারীদের সন্তান জন্মদান, বিয়ে এবং বিয়েবিচ্ছেদ নিবন্ধণের অধিকার দেয়া হয়েছে বলে বিবিসি জানিয়েছে।

সম্প্রতি সৌদি আরব নারীদের জন্য থাকা দীর্ঘদিনের সীমাবদ্ধতা সহজ করেছে। তবে নারী অধিকার নিয়ে আন্দোলনকারীরা বলছেন, নারী অধিকার বাস্তবায়নে এখনো অনেককিছু করার আছে।

সৌদি আরবের ক্রাউন প্রিন্স সৌদি মোহাম্মদ বিন সালমান নারীদের ওপর নিষেধাজ্ঞা সহজ করার কথা বলেছেন। এর অংশ হিসেবে গত বছর নারীদের ওপর থেকে গাড়ি চালানোর নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে।

Reneta

তবে নারী অধিকার কর্মীদের ওপর তার দমন-পীড়ন এখনো রয়েছে। এদের অনেককেই সম্প্রতি বিচারের মুখোমুখী করেছেন তিনি।

অন্যদিকে নারীদের স্বাধীনভাবে ঘোরাফেরার এই অধিকার দেয়াকে স্বাগত জানিয়েছেন দেশটির নারীরা। তারা এটি উদযাপন করছেন বিভিন্নভাবে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

দেশটির ইতিহাসের প্রথম নারী রাষ্ট্রদূত রিমা বিনতে বান্দারও এই সিদ্ধান্তের প্রশংসা করে টুইট করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নারী অধিকারনারী স্বাধীনতাসৌদি আরব
শেয়ারTweetPin

সর্বশেষ

এবার ঘরে বসে দেখা যাবে শাকিবের ‘রকস্টার’!

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

জুলাই ১৬, ২০২৬

জুলাই আন্দোলনের মামলায় মিথ্যা অভিযোগ করলে ব্যবস্থা: ডিবি

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মিয়ানমার উপকূলে দুটি নৌকাডুবিতে ৫০০ জনের বেশি নিহতের আশঙ্কা

জুলাই ১৬, ২০২৬

ফকল্যান্ড নিয়ে ‘রাজনৈতিক ব্যানার’ মাঠে, ফিফার শাস্তির শঙ্কায় আর্জেন্টিনা?

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT