জনপদ

পুকুর খননের সময় নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

পুকুর খননের সময় নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার, ব্যাপক জনসমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

পুকুর খননের সময় নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয়রা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

নরসিংদীর শিবপুরে ভেকু দিয়ে পুকুর খননের সময় মাটির নিচ থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ ৭ এপ্রিল সোমবার দুপুর আড়াইটার দিকে উপজেলার পুটিয়া ইউনিয়নের কুমরাদী এলাকায় ইটাখোলা-শিবপুর আঞ্চলিক সড়কের পাশে বাছেদ মুন্সির পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কুমরাদী এলাকায় বাছেদ মুন্সির জমিতে ভেকু দিয়ে পুকুর খননের সময় মাটির নিচ থেকে একটি অর্ধগলিত মরদেহ বের হয়ে আসে। বিষয়টি ভেকু চালক শামীম শেখ আশেপাশের লোকজনকে জানায়।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ হান্নান বলেন, সকাল এগারোটার দিকে আমি জানতে পারি। ঘটনাস্থলে এসে পুলিশকে খবর দিলে দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।

শিবপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মজিবুর রহমান বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

বিষয়:মরদেহ উদ্ধার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…