চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় রেললাইনে নারীর মরদেহ

রেললাইনে নারীর মরদেহ, চুয়াডাঙ্গায় দুর্ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

চুয়াডাঙ্গায় রেললাইনে নারীর মরদেহ পড়ে থাকতে দেখা যাচ্ছে, ঘটনাস্থলে স্থানীয় মানুষজন উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার মুন্সিগঞ্জে শিলা খাতুন (২৩) নামে একজন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি এক সন্তানের জননী ছিলেন।

আজ ২১ অক্টোবর সোমবার সকালে মুন্সিগঞ্জ রেল স্টেশনের অদূরে রেললাইনের ওপর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিলা খাতুন আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের রোয়াকুলি গ্রামের রাসেলের স্ত্রী।

মুন্সিগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই সুবল কুমার নিহত পরিবারের বিরাত দিয়ে বলেন, রাতে শ্বশুরবাড়িতে কোন বিষয়ে গণ্ডগোল হয় শিলা খাতুনের সঙ্গে। রাত ৪ টার পর থেকে শিলা খাতুনকে পাওয়া যাচ্ছিল না।

তিনি জানান, সকালে রেললাইনে তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। নিহতের শরীরে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, কুপিয়ে হত্যার পর মরদেহ রেললাইনে ফেলে রাখা হয়েছে।

রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করেছে জানিয়ে চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক মাসুদ রানা জানান, মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

বিষয়:মরদেহ মরদেহ উদ্ধার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…