ফুটবল

চোট নিয়ে ফিরে আসছেন হাসান, ওয়ানডে ও টি-টুয়েন্টিতে খেলবেন?

সাউথ আফ্রিকা সফর

চোট নিয়ে ফিরে আসছেন হাসান, ওয়ানডে ও টি-টুয়েন্টিতে খেলবেন?

চোটে সাউথ আফ্রিকা সফর থেকে ছিটকে গেলেন হাসান মাহমুদ। জোহানেসবার্গে প্রথম টেস্টে ডান কনুইয়ে চোট পান। তারকা পেসার দেশে ফিরে আসছেন, শুক্রবার জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি।)। দ্বিতীয় টেস্ট এবং স্বাগতিকদের বিপক্ষে আসন্ন সাদা বলের দুটি সিরিজের দলেও থাকা হচ্ছে না ২৭ বর্ষী পেসারের।

বিসিবি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, হাসানের চোট থেকে সেরে ওঠার জন্য পর্যাপ্ত সময় দেয়া ও ভবিষ্যতে ম্যাচগুলোর জন্য প্রস্তুত হওয়ার সুযোগ করে দিতে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে। দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার প্রত্যাশা, এই সময়টি হাসানকে পুরোপুরি সুস্থ হয়ে সেরা অবস্থায় ফিরে আসতে সহায়তা করবে।

ম্যাচের চতুর্থ দিনের শুরুতেই ডান হাতের কনুইয়ে চোট পান হাসান। ম্যাচ শুরু হওয়ার ১৮ মিনিট পর মাঠ ছাড়েন। ২০ মিনিট পর মাঠে ফিরে আসেন। তবে কনুইতে আগের চেয়ে কিছুটা বেশি ব্যান্ডেজ জড়ানো অবস্থায় ছিল। তৃতীয় দিনে তার মাথায় বল লেগেছিল, মাটিতে লুটিয়ে পড়েছিলেন। মাঠে কিছুক্ষণ শুয়ে থেকে আবারও উঠে দাঁড়ান ও বোলিং শুরু করেন।

২৩ নভেম্বর সেঞ্চুরিয়নে দ্বিতীয় টেস্টে নামবে বাংলাদেশ-সাউথ আফ্রিকা।

বিষয়:ওয়ানডে টি-টুয়ান্টি টেস্ট বাংলাদেশ সাউথ আফ্রিকা হাসান মাহমুদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…