ইতিহাস গড়ে লিভারপুলে ভির্টজ

লিভারপুলের ফুটবল খেলোয়াড় মাঠে প্রস্তুত, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের জন্য প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ
প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে দামী খেলোয়াড় হিসেবে লিভারপুলে যোগ দিতে চলেছেন ফ্লোরিয়ান ভির্টজ। প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন দলটির ১৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাবে সম্মত হয়েছে ভির্টজের বর্তমান ক্লাব বেয়ার লেভারকুসেন। আগে সর্বোচ্চ ১৩৬ মিলিয়ন ইউরো ফি দিয়ে ব্রাইটন থেকে চেলসিতে যোগ দিয়েছিলেন মোয়েসাস কাইসাদো।
দলবদলের খবরের নির্ভরযোগ্য সূত্র ইতালিয়ান সাংবাদিক ফ্র্যাব্রিজিও রোমানো জানিয়েছেন এ খবর। লিভারপুল গত কয়েকদিন ধরেই ২২ বর্ষী জার্মান মিডফিল্ডারকে পেতে আলোচনায় মেতে ছিল লেভারকুসেনের সাথে। ১৫০ মিলিয়ন ইউরো দলবদল ফিতে অবশেষে সম্মত হয়েছে দুপক্ষ।
সপ্তাহ দুয়েক আগে লিভারপুলের সাথে চুক্তিতে সম্মত হন ভির্টজ। জার্মান তারকা মেডিকেল টেস্ট সম্পন্ন করতে অ্যানফিল্ডে আসছেন। টেস্ট শেষে আনুষ্ঠানিকভাবে অলরেডদের সাথে চুক্তিতে সই করবেন।
২০২৩-২৪ মৌসুমে লেভারকুসেনের শিরোপা জয়ের পথে দারুণ ভূমিকা রাখেন ভির্টজ। সদ্য শেষ হওয়া মৌসুমেও দারুণ করেন। ১৬টি গোল ও ১৫ অ্যাস্টিস্ট করেন অ্যাটাকিং মিডফিল্ডার।






