চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/h-ky_b3Cahg?si=O8Bjm81N2TnW8r_E
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাঝ আকাশে উড়ে গেল উড়োজাহাজের জানালা, আতঙ্কে ১৭৪ যাত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪০ অপরাহ্ণ ০৬, জানুয়ারি ২০২৪
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

মাঝ আকাশে উড়োজাহাজের জানালা ভেঙ্গে যাওয়ায় বেশ আতঙ্কিত হয়ে পড়েন ১৭৪ যাত্রীসহ উড়োজাহাজে থাকা ১৮০ জন। তবে জরুরি অবতরণের কারণে কোনো ধরনের হতাহত হয়নি বলে জানিয়েছে কতৃপক্ষ।

শনিবার ৬ জানুয়ারি হিন্দুস্তান টাইমস’র এক প্রতিবেদনে বলা হয়, আলাস্কা এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭-৯ ম্যাক্স বিমানে এই দুর্ঘটনা ঘটে।

প্রতিবেদন অনুযায়ী, অরেগনের পোর্টল্যান্ড থেকে বিমানটি টেকঅফ করার কিছু পরেই এই দুর্ঘটনা ঘটে। বিমানটি ক্যালিফোর্নিয়ার ওন্টারিওতে যাচ্ছিল। তবে দুর্ঘটনার পর সাথে সাথে বিমানচালক ফেরার পথ ধরেন। জরুরি অবস্থায় বিমানটিকে অবতরণ করানো হয় পোর্টল্যান্ড আন্তর্জাতিক বিমানবন্দরে। বিমানে ১৭৪ জন যাত্রী এবং ৬ জন ক্রু ছিলেন। বিমানে থাকা ১৮০ জনের মধ্যে কেউই আহত হননি।

জানা যায়, বিমানটি যখন ১৬ হাজার ফুট উচ্চতায় ছিল, হটাৎ একটি জানালা ভেঙে যায়। এরপর বিমানের ভিতরে বাতাসের চাপ বা কেবিন প্রেসার কমে যায়। এরপরই বিমানের একটা বড় অংশ আকাশে উড়ে যায়। বিমানযাত্রীরা এক বিকট আওয়াজ শুনতে পান সেই সময়। যে জানালাটি ভেঙে উড়ে যায়, তার পাশেই বসে ছিল এক শিশু। বাতাসের টানে তার জামা ছিঁড়ে যায়।

ঘটনার সময় অনেক যাত্রীর হাতেই ফোন ছিল। সেই ফোনও উড়ে চলে যায় বিমানের সেই অংশ দিয়ে। বাতাসের টান এমনই ছিল যে, বিমানের ভাঙা অংশের পাশের একটি আস্ত আসন উড়ে চলে যায়। এই ঘটনায় স্বভাবতই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।

উল্লেখ্য, ২০২৩ সালের নভেম্বরেই বোয়িং ৭৩৭-৯ ম্যাক্স বিমানকে বাণিজ্যিক উড়ানে ব্যবহারের অনুমতি দিয়েছিল মার্কিন এভিয়েশন কর্তৃপক্ষ। আর এরই মধ্যে এই বিমানে ঘটে গেল এমন ভয়াবহ ঘটনা। এর জেরে বিমানযাত্রীদের প্রাণও যেতে পারত। তবে বিমানচালকের তৎপরতায় প্রাণে বাঁচেন সবাই। ঘটনাটি ঘটতেই পাইলট বিমানটিকে পোর্টল্যান্ডের দিকে ঘুরিয়ে দেন। এরপর পোর্টল্যান্ডে নিরাপদে অবতরণ করান বিমানটিকে।

Reneta

ঘটনার পরই কেবিনে নেমে আসে অক্সিজেন মাস্ক। বিমানটির যেই অংশ ভেঙে উড়ে যায়, তার একদম লাগোয়া আসনটি উড়ে বেরিয়ে যায় শূন্যে। তবে সৌভাগ্যবশত, সেই সময় সেখানে কেউ বসেছিলেন না।

কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা স্পষ্ট নয়। এই বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে আলাস্কা এয়ারলাইন্স। সংস্থাটি জানায়, ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানতে পারলে তা তারা শীঘ্রই প্রকাশ করবেন।

উল্লেখ্য, বোয়িং ৭৩৭ ম্যাক্স মডেলের বিমান গত ২০১৮ এবং ২০১৯ সালে ভয়াবহ দু’টি দুর্ঘটনার মুখে পড়েছিল। এর জেরে মোট ৩৪৬ জন যাত্রীর মৃত্যু ঘটেছিল। এরপর বহু দেশে এই বিমানটি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আলাস্কা এয়ারলাইন্সউড়োজাহাজ দুর্ঘটনাবিমান দুর্ঘটনাবিমানের জানালা উড়ে গেলোবোয়িং ৭৩৭-৯ ম্যাক্স
শেয়ারTweetPin

সর্বশেষ

শাহবাগে ছাত্রদল-ছাত্রশিবির পাল্টাপাল্টি ধাওয়া, মুখোমুখি অবস্থান

এপ্রিল ২৩, ২০২৬

বাংলাদেশের ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার

এপ্রিল ২৩, ২০২৬
Screenshot

বাড়ি চুক্তি না করে হজযাত্রী প্রেরণ, সাইদ ট্রাভেলসকে কারণ দর্শানোর নোটিশ

এপ্রিল ২৩, ২০২৬

‘মোস্তাফিজের অর্জন কেউ ভুলতে পারবে না’

এপ্রিল ২৩, ২০২৬

জ্বালানী সংকট নিরসনে ১০ সদস্যের পরামর্শক কমিটি গঠনের সিদ্ধান্ত

এপ্রিল ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT