বাংলাদেশ

মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় চিকিৎসাধীন আরেক শিক্ষিকার মৃত্যু

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের বহির্মুখী দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট (ফাইল ছবি)

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীর মাইলস্টোন স্কুল এন্ড কলেজে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় বৃহস্পতিবার ১৪ আগস্ট আরও এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। মাহফুজা খানম (৪৫) নামে এই শিক্ষিকার শরীরের ২৬ শতাংশ দগ্ধ হয়েছিল।

তবে চিকিৎসকরা জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপে ভুগছিলেন। এই কারণে তার অবস্থা গুরুতর ছিল।

জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার দুপুর দেড়টায় মাহফুজা খানমের মৃত্যু হয়।

বিষয়:বিমান দুর্ঘটনা মাইলস্টোন স্কুল এন্ড কলেজ শিক্ষিকার মৃত্যু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…