চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫০০তম ম্যাচে শতকের পথে কোহলি, রোহিতের হাতছাড়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৩ পূর্বাহ্ণ ২১, জুলাই ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে ব্যাট ও বল নিয়ে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে জয়ের পর দ্বিতীয়টিতে শুরুতেই বড় সংগ্রহের পথে ভারত। টেস্ট অভিষেকে চমক দেখিয়ে সেঞ্চুরি হাঁকানো যস্বী জয়সওয়াল পেয়েছেন ফিফটি। অধিনায়ক রোহিত শর্মা সেঞ্চুরির কাছে গিয়ে ফিরেছেন। আর নিজের ৫০০তম আন্তর্জাতিক ম্যাচে শতকের কাছাকাছি বিরাট কোহলি। তাতে বড় সংগ্রহের পথে সফরকারী দল।

পোর্ট অব স্পেনে দুই টেস্টের সিরিজে শেষ ম্যাচে বৃহস্পতিবার রাতে টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট। ভারত-উইন্ডিজের ১০০তম ম্যাচের প্রথমদিন শেষে রোহিতদের সংগ্রহ ৪ উইকেটে ২৮৮ রান।

দিনের শুরুটা দারুণ করে ভারত। আগের ম্যাচে রেকর্ড করা জয়সওয়ালকে নিয়ে ১৩৯ রানের ওপেনিং জুটি গড়েন রোহিত। ৭৪ বলে ৫৭ রান করে জেসন হোল্ডারের বলে ফেরেন অভিষেকে ১৭১ রান করা জয়সওয়াল। তিনে নেমে উইকেটে থিতু হতে পারেননি শুভমন গিল। ১২ বলে ১০ করে ফেরেন ক্যারিবীয় পেসার কেমার রোচের বলে।

টেস্ট ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরির দেখা পাননি আরেক ওপেনার রোহিত। জোমেল ওয়ারিকানের শিকার হন কাছে গিয়ে। ৯ চার ও ২ ছয়ে ১৪৩ বলে ৮০ রান করে সাজঘরে ফেরেন।

দ্রুত তিন উইকেট হারানোর পর আজিঙ্কা রাহানেও থিতু হতে পারেননি। ৩৬ বলে ৮ রান করে আউট হন। ৪৩ রানে ৪ উইকেট হারিয়ে ব্যাটিং ধসের শঙ্কা জাগলে হাল ধরেন কোহলি ও রবীন্দ্র জাদেজা। ভারতের মহাতারকা এগিয়ে যাচ্ছেন ২৯তম টেস্ট সেঞ্চুরির দিকে।

উইন্ডিজের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে তিন ফরম্যাটে আন্তর্জাতিক ৫০০তম ম্যাচে নামার মাইলফলক স্পর্শ করেছেন কোহলি। আগে ভারতের হয়ে ৫০০ ম্যাচের মাইলফলক ছুঁয়েছেন মাত্র তিনজন। শচীন টেন্ডুলকার ৬৬৪, মহেন্দ্র সিং ধোনি ৫৩৫ আর রাহুল দ্রাবিড় খেলেছেন ৫০৪ আন্তর্জাতিক ম্যাচ।

৮ চারে ১৬১ বলে ৮৭ রান করে অপরাজিত থেকে প্রথমদিনের খেলা শেষ করেছেন ডানহাতি কোহলি। সঙ্গে ক্রিজে রয়েছেন জাদেজা। ৩৬ রানে অপরাজিত তিনি।

ট্যাগ: উইন্ডিজওয়েস্ট ইন্ডিজকোহলিজয়সওয়ালভারতভারত- ওয়েস্ট ইন্ডিজ টেস্টরোহিতলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ডেঙ্গুতে ছয় মাসে রেকর্ড পরিমাণ মৃত্যু

পরবর্তী

স্টার্কের চোট নিয়ে দুশ্চিন্তায় অস্ট্রেলিয়া

পরবর্তী
অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা চোটের কারণে উদ্বিগ্ন, মাঠে দেখা যাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

স্টার্কের চোট নিয়ে দুশ্চিন্তায় অস্ট্রেলিয়া

সৌদি প্রবাসীর মৃত্যু, সড়ক দুর্ঘটনা, আহত ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো সৌদি প্রবাসীর

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT