যুক্তরাষ্ট্রে সফররত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে বৈঠকের পর দেশটি বর্তমান ভাইস প্রেসিডেন্ট এবং আসন্ন নির্বাচনের প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস জানিয়েছেন, আমি সেখানকার (গাজার) মানবিক পরিস্থিতি নিয়ে আমার উদ্বেগের কথা স্পষ্ট করে দিয়েছি। আমি এ নিয়ে চুপ করে থাকব না।
বিবিসি জানিয়েছে, গতকাল ১৫ জুলাই স্থানীয় সময় বৃহস্পতিবার বৈঠকের পর নেতানিয়াহুর সঙ্গে তার গঠনমূলক ও খোলাখুলি কথা হয়েছে জানিয়ে হ্যারিস বলেন, আমি আবার ইসরায়েলের নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্রের দায়বদ্ধতার কথা জানিয়েছি। ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে। কিন্তু তারা কীভাবে এই অধিকার প্রয়োগ করছে, সেটাও গুরুত্বপূর্ণ বিষয়।
তিনি বলেন, গাজায় গত ৯ মাসে যা ঘটেছে, তা ভয়াবহ। এই যুদ্ধ অবসানের সময় এসেছে। আর তা এমনভাবে এর শেষ করতে হবে যেন ইসরায়েল নিরাপদ থাকে, সব জিম্মি মুক্তি পায়, গাজায় ফিলিস্তিনিদের দুর্ভোগ শেষ হয় এবং ফিলিস্তিনি জনগণ তাদের স্বাধীনতা, মর্যাদা ও আত্মনিয়ন্ত্রণের অধিকার চর্চা করতে পারে।








