চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ শেষে অবসরে উইলি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৪ অপরাহ্ণ ০১, নভেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
ইংল্যান্ড ক্রিকেটার উইলি মাঠে ব্যাটিং প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি বিশ্বকাপ শেষেই অবসরে যাবেন ইংল্যান্ডের পেস-অলরাউন্ডার ডেভিড জনাথন উইলি। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একথা জানিয়েছেন বাঁহাতি পেসার। টেস্ট, ওয়ানডে বা টি-টুয়েন্টির কোনো সংস্করণেই আন্তর্জাতিক ম্যাচে খেলবেন না ৩৩ বর্ষী তারকা।

এক্স হ্যান্ডলে উইলি লিখেছেন, ‘কখনোই চাইনি এমন দিন আসুক। ছোটবেলা থেকেই স্বপ্ন দেখেছি ইংল্যান্ডের হয়ে ক্রিকেট খেলার। ঠাণ্ডা মাথায় চিন্তাভাবনা ও আলোচনা শেষে, আমি অনুভব করেছি যে, বিশ্বকাপ শেষে সবধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সময় এসেছে।’

‘আমি অত্যন্ত গর্বের সাথে এই জার্সিটি পরিধান করেছি এবং এরজন্য আমার সর্বস্ব দিয়েছি। আমি খুবই ভাগ্যবান যে বিশ্বের অন্যতম সেরা কিছু খেলোয়াড়ের সাথে খেলেছি এবং তাদের অংশ ছিলাম। বিশেষ কিছু মুহূর্ত পেয়েছি এবং ভালো বন্ধু, কিছু কঠিন সময়ও পার করেছি।’

Banglabid

এপর্যন্ত ইংল্যান্ডের হয়ে উইলি ৭০টি ওয়ানডে এবং ৪৩টি টি-টুয়েন্টি খেলেছেন। ওয়ানডেতে ৯৪ উইকেট এবং টি-টুয়েন্টিতে ৫১ উইকেট নিয়েছেন। ওয়ানডেতে গড় ২৬ এবং স্ট্রাইকরেট ৯৩। তবে টি-টুয়েন্টিতে গড় মাত্র ১৫ হলেও স্ট্রাইকরেট প্রায় ১৩১।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ডউইলিওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT