চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেন গ্রেপ্তার হলেন ইমরান খান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৩ অপরাহ্ণ ১১, মে ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
ইমরান খান গম্ভীর মুখে দাঁড়িয়ে আছেন, পেছনে অন্ধকার পরিবেশ।. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের আলোচিত সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গত মঙ্গলবার দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে বেশ কয়েকবার তাকে গ্রেপ্তারের চেষ্টা করা হলেও প্রতিবারই তিনি কৌশলের সাথে তা এড়িয়ে গেছেন। বেশ কয়েকটি মামলায় অভিযুক্ত থাকলেও স্পম্প্রতি তাকে আল-কাদির ট্রাস্ট মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

গত বছর পাকিস্তানের আস্থা ভোটে হেরে গিয়ে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে এই পর্যন্ত দুর্নীতি এবং রাষ্ট্রদ্রোহের বেশ কিছু অভিযোগের মুখোমুখি হয়েছেন ইমরান খান। এসব অভিযোগের ভিত্তিতে বেশ কয়েকবার  তাকে গ্রেপ্তারের চেষ্টা করা হয় এবং অবশেষে সম্প্রতি তাকে আল-কাদির ট্রাস্ট মামলায় গ্রেপ্তার করা হয় তাকে। তাই তার গ্রেপ্তার অপ্রত্যাশিত নয়।

যেভাবে গ্রেপ্তার হলেন
গত মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টে একাধিক মামলায় কালো রঙের একটি গাড়িতে চড়ে জামিন চাইতে এবং হাজিরা দিতে যাচ্ছিলেন ইমরান খান। যাওয়ার সময় আদালত চত্বর থেকে গ্রেপ্তার হন তিনি। পুলিশ এবং আধা সামরিক বাহিনীর একটি বিশাল সাঁজোয়া দল তার গাড়িটিকে ঘিরে ধরে এবং সেখান থেকে তাকে আল-কাদির ট্রাস্ট মামলায় গ্রেপ্তার করে। এরপর থেকেই পিটিআই নেতাকর্মীদের বিক্ষোভে উত্তাল পাকিস্তান।

Banglabid

আল-কাদির ট্রাস্ট মামলা
আল কাদির ট্রাস্টের যৌথ মালিক ইমরান খান ও তার স্ত্রী বুশেরা বিবি। আল-কাদির বিশ্ববিদ্যালয় তৈরির জন্য জমি সংক্রান্ত বিষয়ে নানান দুর্নীতির অভিযোগে এই মামলা করা হয়েছিল। অভিযোগ রয়েছে ইমরান খান ও বুশেরা বিবিসহ পিটিআইয়ের অন্যান্য নেতাদের বিরুদ্ধে।

ইমরান খান যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন এই বিশ্ববিদ্যালয়ের জন্য এক বাণিজ্যিক গোষ্ঠীর সঙ্গে বোঝাপড়ার জন্য পাকিস্তান সরকারের ক্ষতি হয়েছিল কয়েক হাজার কোটি টাকা। যা পাকিস্তানের অর্থনীতিকে আরও ভেঙে দিয়েছিল।

Reneta

ইমরান খান এবং তার মন্ত্রিসভার বেশ কয়েকজন মন্ত্রী ওই টাকার অপব্যবহার করেছিলেন। এছাড়াও আল কাদির বিশ্ববিদ্যালয় তৈরির জন্য সোহাওয়ার মৌজা বাকরালার ৫৭ দশমিক ২৫ একর জমির অপব্যবহার করেছিলেন একাধিক নেতা।

পিটিআই এর মন্তব্য
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের নেতা ও সমর্থকরা তাদের নেতা ইমরান খানের গ্রেপ্তারের সাথে সেনাবাহিনী জড়িত আছে বলে অভিযোগ করেছে। তারা জানায়, গ্রেপ্তারের সাথে দুর্নীতির অভিযোগের এবং সেনাবাহিনীর সাথে ইমরান খানের চলমান দন্দের কোন সম্পর্ক নেই। ইমরান খান সেনাবাহিনী এবং গুপ্তচর সংস্থা, ইন্টার-সার্ভিস ইন্টেলিজেন্স (আইএসআই) এর বিরুদ্ধে তাকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ করেছেন – তিনি গত বছর একটি গুলি থেকে বেঁচে গিয়েছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমরান খানতেহরিক-ই-ইনসাফপাকিস্তানপিটিআই
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

পরবর্তী

ম‍োখা: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় শুক্র-শনিবার খোলা থাকবে

পরবর্তী
বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অফিসিয়াল লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

ম‍োখা: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় শুক্র-শনিবার খোলা থাকবে

গাজীপুরে বিএনপির বিজয় সমাবেশে নেতারা আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজীপুরে বিজয়ের মধ্যদিয়ে বিএনপির ষড়যন্ত্রের জবাব দেওয়া হবে: এস এম কামাল

সর্বশেষ

ভারতে খেলবে আর্জেন্টিনা-স্পেনকে টেক্কা দেয়া ভোজিনহার কেপ ভার্দে?

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

একাদশ শ্রেণিতে ভর্তি ও ক্লাস শুরুর সময় এগিয়ে আনা হচ্ছে

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

১ অক্টোবরের পর বাংলাদেশে প্রকাশিত বই ভারতে বিক্রি হবে না

আগস্ট ২০, ২০২৬

ডেঙ্গুর ঝুঁকিতে যে পাঁচ জেলা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT