ভিডিও নিউজ

কেন সঙ্গে রাখেন নিজের কাফনের কাপড়?

প্রখ্যাত গায়ক কফনের কাপড় পরে পারফর্ম করছেন, সঙ্গীতের পরিবেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

ভ্রমণের ব্যাগে পোশাকের সঙ্গে কাফনের কাপড়! শুনতে অবাক লাগলেও মৃত্যুর জন্য এমনই প্রস্তুতি নিয়ে চলেন জনপ্রিয় গায়ক লাকি আলী। কেন সবসময় সঙ্গে রাখেন ইহরাম? তার এমন মন্তব্যেই আবেগাপ্লুত ভক্তরা।
মৃত্যুকে ভয় নয়, বরং জীবনের অনিবার্য সত্য হিসেবেই দেখেন লাকি আলী। সম্প্রতি এক অনুষ্ঠানে মৃত্যুর প্রসঙ্গ উঠলে জানান, তিনি মানসিকভাবে এই যাত্রার জন্য প্রস্তুত।
লাকি বলেন, আমি যখনই ভ্রমণ করি, সঙ্গে আমার ইহরাম রাখি। এটিই আমার কাফনের কাপড়। হজের সময় পুরুষেরা যে সাদা ইহরাম পরেন, সেটিই মৃত্যুর পর কাফন হিসেবে ব্যবহার করা যেতে পারে, এই ভাবনা থেকেই নাকি সবসময় তা সঙ্গে রাখেন তিনি।

বিষয়:কাফনের কাপড় গায়ক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…