‘প্রেমিক-প্রেমিকার মতন ঘোরাঘুরি করার মত সুযোগ পাইনি’
আসিফ আকবরকে নিয়ে স্মৃতিচারণ স্ত্রী সালমার

স্বামী সংগীতশিল্পী আসিফ আকবরের সঙ্গে প্রেমের সময় কিংবা বিয়ের পরও ঘুরে বেড়ানো, সিনেমা দেখা কিংবা পার্কে যাওয়ার সুযোগ খুব একটা হয়নি বলে জানিয়েছেন তার স্ত্রী বেগম সালমা আসিফ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পুরোনো ছবি শেয়ার করে স্বামীকে নিয়ে স্মৃতিচারণ করেছেন তিনি।
বুধবার (১১ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ২০২১ সালের ১১ নভেম্বরের একটি স্মৃতি তুলে ধরেন সালমা। ছবিতে দুই সন্তানসহ স্ত্রী সালমার সঙ্গে শিল্পী আসিফ আকবরকে দেখা যায়।
সেই পোস্টে সালমা আসিফ লিখেন,“আমি আর আসিফ আকবর প্রেম করার সময় অন্য প্রেমিক-প্রেমিকার মতন ঘুরাঘুরি করার মত সুযোগ পাইনি। দূরে থাক সিনেমা দেখা পার্কে যাওয়া।”
আসিফ আকবরের সঙ্গে বাইরে খেতে যাওয়া, ঘুরতে যাওয়া কিংবা শপিং করার সুযোগও তৈরি হয়নি জানিয়ে এই শিল্পীর দাম্পত্য সঙ্গী আরো লিখেন, “আর গায়ক পদবী বা পরিচিত হওয়ার পর আরও হয়ে উঠেনি বিভিন্ন কারণে। তবে রণ-রুদ্র (দুই ছেলে) মিস করত। বিভিন্নভাবে অনেক বুঝিয়ে তাদের ইচ্ছাকে দমিয়ে রাখতাম। ২১ সালের আজকের দিন আমাদের এক সাথে পাসপোর্ট রিনিউ করতে যাওয়ায় একটু সুযোগ হয়ে গেল।”
পুরোনো সেই স্মৃতির কথা জানাতে গিয়ে তিনি বলেন, ২০২১ সালের ১১ নভেম্বর একসঙ্গে পাসপোর্ট নবায়ন করতে যাওয়ার সুবাদে তাদের একসঙ্গে সময় কাটানোর একটি সুযোগ তৈরি হয়েছিল।






