চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জমকালো জীবন ছেড়ে কেন আড়ালে ছিলেন অ্যাম্বার?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১১ অপরাহ্ণ ০৮, জুলাই ২০২৩
বিনোদন
A A

প্রাক্তন স্বামী ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ তারকা জনি ডেপের সঙ্গে দীর্ঘ আইনি লড়াইয়ের আড়ালে চলে যান অ্যাম্বার। হলিউড ছেড়ে চলে যান স্পেনে। কেন তিনি চেনা জগত রেখে অচেনা জায়গায় চলে গেলেন তা নিয়ে অ্যাম্বার ভক্তদের মনে ছিল কৌতূহল। অবশেষে জানা গেল আড়ালে যাওয়ার কারণ।

আন্তর্জাতিক গণমাধ্যম ‘পিপল’-এর সূত্রে জানা গেছে মামলায় হেরে যাওয়ার পর থেকে একাধিকবার মৃত্যুর হুমকি পেয়েছিলেন অভিনেত্রী। তাকে নিয়ে সামাজিক মাধ্যমগুলোতেও চলছিল রসিকতা। নিজেকে আড়াল করতে কোথাও যেতে হতো তার। এসব হট্টগোল থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে চেয়েছেন অভিনেত্রী। সেকারণেই দুই বছর বয়সী মেয়েকে নিয়ে স্পেনে পাড়ি জমান অ্যাম্বার।

মামলায় হেরে যাওয়ার ধকল কাটিয়ে উঠে কাজে ফিরছেন অ্যাম্বার। নতুন সিনেমা ‘ইন দ্য ফায়ার’ এ দেখা যাবে ৩৭ বছর বয়সী অভিনেত্রীকে। সিনেমায় ১৯৮৮ সালের একটি ঘটনার প্রেক্ষাপটে একজন মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে অভিনয় করছেন অ্যাম্বার হার্ড।

সম্প্রতি অভিনেত্রী ইতালির তাওরমিনা ফিল্ম ফেস্টিভালে অংশ নিয়েছিলেন। ২০০ দিনের নীরবতা ভেঙ্গে ইনস্টাগ্রামে সেই ছবি পোস্ট করেছেন অ্যাম্বার হার্ড।

জনি-অ্যাম্বারের বিচ্ছেদ হয় ২০১৭ সালে। এরপর থেকেই আদালতে তারা একে অন্যের প্রতি অভিযোগ করেছেন। প্রথমে অ্যাম্বার জনির বিরুদ্ধে গৃহ নির্যাতনের অভিযোগ এনে মামলা করেন। এরপর জনিও উল্টো মানহানির মামলা করেন অ্যাম্বারের বিরুদ্ধে। সেই মামলায় হেরে যান অ্যাম্বার।

সূত্র: পিঙ্ক ভিলা

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়অ্যাম্বার হার্ডজনি ডেপলিড বিনোদনসিনেমাস্পেনহলিউডহুমকি
শেয়ারTweetPin

সর্বশেষ

সৃষ্টির বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT