চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাঁদপুরে কেন একদিন আগে পালন করা হয় ঈদ?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৪ অপরাহ্ণ ১৫, জুন ২০২৪
- সেমি লিড, চাঁদপুর, জনপদ
A A
ঈদুল আজহা নামাজের জন্য মুসল্লিরা একত্রিত. Channel i News - চ্যানেল আই নিউজ

মরশেদ আলম: বিশ্বের যেকোনো স্থানে চাঁদ দেখার তথ্যের ওপর ভিত্তি করে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা উদযাপন করে থাকেন চাঁদপুরবাসীরা।

সরকারের চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে সোমবার ১৭ জুন। কিন্তু সৌদি আরবের সাথে মিল রেখে রোববার ১৬ জুন ঈদুল আজহা উদযাপন করবেন চাঁদপুরের অর্ধশত গ্রামবাসী।

চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার সাদ্রা গ্রামের ১৯২৮ সাল থেকে প্রয়াত পীর মাওলানা ইসহাক চৌধুরী এবং তার অনুসারীরা ওইসময় থেকেই সরকার তথা রাষ্ট্রীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে একদিন আগে ঈদ উদযাপনের সিদ্ধান্ত নেন। সেখান থেকেই এই প্রথা চলে আসছে। তখন থেকেই ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপনের নিয়ম চালু করেন। তারপর থেকে সেই ধারা দেশের বিভিন্ন দরবার শরীফের পীরের অনুসারী এবং সচেতন মুসল্লিরা পালন করছেন আগাম ঈদ।

চাঁদপুরের পীরজাদার সাদ্রা দরবার শরীফের ড. বাকী বিল্লাহ মিশকাত চৌধুরী বলেন, দুই ঈদ পালনের ক্ষেত্রে আমাদের সৌদি আরবকে অনুসরণ করে হয় না, বরং ‘এক পৃথিবী এক চাঁদ’ নিয়ম অনুসারে বিশ্বের যেকোনো দেশে চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত হলে আমরা দুই ঈদ উদযাপন করে থাকি।

Reneta

চাঁদপুরের সাদ্রা দরবার শরীফের বর্তমান পীর আল্লামা যাকারিয়া চৌধুরী আল মাদান বলেন, পৃথিবীর যে প্রান্তেই চাঁদ উঠুক তা সব মুসলমানের জন্যই এক। হানাফী, মালেকি, আম্বলি মাযহাবের চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী পৃথিবীর এক প্রান্তে চাঁদ দেখা গেলে সর্বপ্রান্তে তার ওপর আমল করতে হয়। সে হিসেব ধরেই তারা ঈদ উদযাপন করে থাকেন।

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলিপুর, বলাখাল, মনিহার, প্রতাপুর, বাসারা, ফরিদগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর, কামতা, গল্লাক, ভুলাচোঁ, সোনাচোঁ, উভারামপুর, উটতলি, মুন্সিরহাট, কাইতাড়া, মূলপাড়া, বদরপুর, আইটপাড়া, সুরঙ্গচাইল, বালিথুবা, পাইকপাড়া, নূরপুর, সাচনমেঘ, শোল্লা, হাঁসা, গোবিন্দপুর, মতলব উত্তর উপজেলার দশানী, মোহনপুর, পাঁচানী এবং কচুয়া ও শাহরাস্তি উপজেলার আরও কয়েকটি গ্রামের বাসিন্দারা আগামীকাল ঈদুল আজহা উদযাপন করবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইস পালনঈদুল আজহা ২০২৪একদিন আগেচাঁদপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শহীদ আজমল ও শহীদ টুটুলের লড়াইটা ছিল ভিন্ন ধারার’

আগস্ট ১, ২০২৬

র‍্যাবের টিএফআই সেল পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারকরা

আগস্ট ১, ২০২৬

শুটিং সেটে গুরুতর আহত রাশমিকা, কী বলছেন চিকিৎসক?

আগস্ট ১, ২০২৬

চোট কাটিয়ে অস্ট্রেলিয়া সিরিজের দলে লিটন

আগস্ট ১, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT