চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেন গান ছাড়লেন অরিজিৎ?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২২ অপরাহ্ণ ২৮, জানুয়ারি ২০২৬
বিনোদন
A A

ক্যারিয়ারে মধ্যগগনে থাকা অবস্থায় প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে ভক্ত ও সংগীতজগৎকে চমকে দিয়েছেন অরিজিৎ সিং। মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে একাধিকবার ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই শিল্পী জানান, তিনি আর নতুন কোনো সিনেমার গানে কণ্ঠ দেবেন না।

দীর্ঘদিনের যাত্রায় সঙ্গে থাকার জন্য শ্রোতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি প্লেব্যাক গানের ইতি টানেন! অরিজিতের এমন চমকে দেয়া ঘোষণা তখন আসলো, যখন ‘ব্যাটল অব গালওয়ান’ সিনেমার জন্য শ্রেয়া ঘোষালের সঙ্গে গাওয়া তার গান ‘মাতৃভূমি’ সবে মাত্র প্রকাশিত হলো!

অরিজিতের এই সিদ্ধান্ত কেন? তা নিয়ে স্বাভাবিকভাবেই নানা প্রশ্ন উঠেছে। তার ব্যক্তিগত এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট বলে দাবি করা একটি পোস্টের স্ক্রিনশট ভাইরাল হয়েছে। সেখানে তিনি লেখেন, এই সিদ্ধান্তের পেছনে একাধিক কারণ রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরেই এমন কিছু ভাবছিলেন।

Banglabid

অরিজিতের ভাষায়,“আমি খুব দ্রুত বোর হয়ে যাই। তাই একই গান লাইভে গাওয়ার সময় বারবার নতুন অ্যারেঞ্জমেন্ট করি। একসময় বুঝেছি, আমি আসলে এই কাঠামোর ভেতরে আটকে যাচ্ছি। শেষ পর্যন্ত সাহস করে সিদ্ধান্তটা নিলাম।”

প্লেব্যাকে অরিজিতের যাত্রা যেভাবে

২০০৫ সালে ‘ফেম গুরুকুল’ রিয়েলিটি শো দিয়ে সংগীতজগতে পথচলা শুরু করেন অরিজিৎ সিং। যদিও সে প্রতিযোগিতায় তিনি ফাইনালে পৌঁছাতে পারেননি। ২০১০ সালে তেলুগু সিনেমা ‘কেদি’ দিয়ে তার প্লেব্যাক অভিষেক হলেও বলিউডে বড় ব্রেক আসে ২০১১ সালে ‘মার্ডার ২’ সিনেমার গান ‘ফির মহব্বত’ দিয়ে। আর ২০১৩ সালে মুক্তি পাওয়া ‘আশিকি ২’ তাকে নিয়ে যায় জনপ্রিয়তার শীর্ষে।

এ পর্যন্ত সিনেমা ও একক মিলিয়ে ৮০০টির বেশি গানে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং। গড়ে বছরে ৫০টিরও বেশি গান! পাশাপাশি দেশ–বিদেশে টানা লাইভ শো ও ট্যুরে ব্যস্ত থেকেছেন তিনি। গত দেড় দশকে এমন কোনো বছর ছিল না, যখন শ্রোতারা তার কণ্ঠ শোনেননি।

বলিউড থেকে দূরত্বের কারণ

Reneta

মুর্শিদাবাদের সাধারণ জীবনধারায় বেড়ে ওঠা অরিজিৎ সিং কখনোই বলিউডের ঝলমলে জীবনযাপনে অভ্যস্ত ছিলেন না। মিডিয়া উপস্থিতি, পার্টি বা সামাজিক আড্ডা- সবকিছু থেকেই বরাবর দূরে থেকেছেন তিনি। মায়ের মৃত্যু শোক তাকে আরো ঘরকুনো করে ফেলে! নিজের শহরের স্টুডিওতেই বেশিরভাগ কাজ সেরে নিতেন, প্রয়োজন হলে তবেই যেতেন মুম্বাইয়ে।

ঘনিষ্ঠদের মতে, দীর্ঘ ১৫ বছরের টানা কাজ, খ্যাতি ও অর্থ- সবকিছু অর্জনের পর শিল্পীর ভেতরে একধরনের ক্লান্তি কাজ করাই স্বাভাবিক। সিনেমার গান মানেই নির্মাতা, প্রযোজক, বাজার ও গল্পের নানা সীমাবদ্ধতা। একসময় শিল্পী নিজের মতো করে সৃষ্টির স্বাধীনতা খুঁজতে চান- অরিজিতের ক্ষেত্রেও সেটাই হয়েছে।

গান ছাড়ছেন না, শুধু সিনেমার গান থেকে বিদায়

গুরুত্বপূর্ণ বিষয় হলো, অরিজিৎ সিং সংগীত থেকে সরে যাচ্ছেন না। তিনি শুধু সিনেমার গান গাওয়া থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন। যাতে নিজের শর্তে, নিজের মতো করে সংগীত সৃষ্টি করতে পারেন।

সবশেষ পোস্টে তিনি লেখেন,“আমি আর নতুন কোনো প্লেব্যাক অ্যাসাইনমেন্ট নেব না। এটাকে বিদায় বলা যায়। যাত্রাটা ছিল অসাধারণ।”

ভক্তদের একাংশ যেখানে শোকাহত, সেখানে অনেকে মনে করছেন- এটি শেষ নয়, বরং অরিজিৎ সিংয়ের সংগীতজীবনের নতুন অধ্যায়ের সূচনা। স্বাধীন সংগীতের জগতে তার উপস্থিতি আরও শক্তিশালী হবে- এমন আশাও করছেন অনেকে।

সব জল্পনা–কল্পনার উত্তর অবশ্য সময়ই দেবে। আর সেই উত্তর আসবে অরিজিৎ সিংয়ের নিজস্ব কণ্ঠেই। যে কণ্ঠ ছাড়া একটি দিন কল্পনাও করতে পারেন না তার অগণিত শ্রোতা। এনডিটিভি

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অরিজিৎঅরিজিৎ সিংগানপ্লেব্যাকবলিউডমাশিল্পীসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সিঙ্গাপুরে গজল সন্ধ্যা ‘সুর কি মেহফিল’

পরবর্তী

নির্বাচনী প্রচারে উন্নয়নের ইশতেহার

পরবর্তী

নির্বাচনী প্রচারে উন্নয়নের ইশতেহার

রাজধানীতে প্রার্থীদের নির্বাচনী কার্যক্রম

সর্বশেষ

নতুন ৬ মন্ত্রী প্রতিমন্ত্রীর শপথ গ্রহণ

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনো কাজ কঠিন মনে হলে পড়ুন এই দোয়া

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

জয়পুরহাটে স্প্রিং ভেঙে আটকা বরেন্দ্র এক্সপ্রেস, ট্রেন চলাচল বন্ধ

আগস্ট ২২, ২০২৬

কৃষি নিয়ে সরকারের পদক্ষেপের ১৮০ দিন

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক, ট্রাম্পের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT