চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোপালগঞ্জ কাদের দখলে?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২৩ অপরাহ্ণ ১৩, ফেব্রুয়ারি ২০২৬
- সেমি লিড, রাজনীতি
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে স্পষ্ট-বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠন করছে। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর জাতীয় রাজনীতিতে বড় পরিবর্তনের ধারাবাহিকতায় এবার প্রধানমন্ত্রী হতে চলেছেন তারেক রহমান।

আওয়ামী লীগের ‘দুর্গ’ ভাঙল

গোপালগঞ্জ দীর্ঘদিন ধরেই বাংলাদেশ আওয়ামী লীগ-এর ঘাঁটি হিসেবে পরিচিত। জেলার তিনটি সংসদীয় আসনেই ১৯৯১ সালের পর দলটির প্রার্থীরাই আধিপত্য বজায় রেখেছিলেন। টুঙ্গিপাড়ায় অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর সমাধিকে ঘিরে আওয়ামী লীগ শাসনামলে বছরজুড়ে ছিল মানুষের ভিড়। এবার সেখানে অনেকটাই নীরবতা।

কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পর আওয়ামী লীগের শীর্ষ নেতারা কারাগারে কিংবা আত্মগোপনে। বারবার সংসদ সদস্য হয়ে প্রধানমন্ত্রী–মন্ত্রী হওয়া শেখ হাসিনা, শেখ সেলিম ও ফারুক খান এবার ভোটের মাঠে ছিলেন না। সেই জেলাতেই বিএনপি নিরঙ্কুশ জয় পেয়েছে তিনটি আসনে।

গোপালগঞ্জ-১ (মুকসুদপুর ও কাশিয়ানীর অংশ)

বিএনপির প্রার্থী সেলিমুজ্জামান মোল্লা ৬৮,৮৬৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা হিসেবে তিনি পরিচিত। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী গণঅধিকার পরিষদ-এর মহম্মদ কাবির মিয়া পেয়েছেন ৫৩,৯৬১ ভোট।

Reneta

১৯৯৬ সাল থেকে টানা ছয়বার এই আসনের সংসদ সদস্য ছিলেন আওয়ামী লীগের ফারুক খান।

গোপালগঞ্জ-২ (সদর ও কাশিয়ানীর আংশিক)

বিএনপির প্রার্থী কেএম বাবর ৪০,০৪৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তিনি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং ড্যাবের কেন্দ্রীয় নেতা। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির বিদ্রোহী প্রার্থী এমএইচ খান মঞ্জু, যিনি পেয়েছেন ৩৩,০৩৯ ভোট।

এই আসনে ১৯৮৬ সাল থেকে আওয়ামী লীগের হয়ে সংসদ সদস্য ছিলেন শেখ সেলিম। ১৯৯১ সালের পর নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বীরা উল্লেখযোগ্য ব্যবধান গড়তে পারেননি।

গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া)

বিএনপি মনোনীত এস এম জিলানী ৬০,১৬৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তিনি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি। ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনে তিনি শেখ হাসিনার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী গোবিন্দ চন্দ্র প্রামাণিক পেয়েছেন ৩৩,৮৬৭ ভোট।

১৯৮৬ সাল থেকে প্রতিবারই এই আসনে শেখ হাসিনা সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এটি বঙ্গবন্ধুর জন্মস্থান হিসেবেও পরিচিত।

নতুন রাজনৈতিক সমীকরণ

১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে গোপালগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী এফই শরফুজ্জামান জাহাঙ্গির জয়ী হওয়ার পর দীর্ঘ সময় এই জেলায় বিএনপির এমন সাফল্য দেখা যায়নি। এবারই প্রথম গোপালগঞ্জের তিনটি আসনেই জয় পেল তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আওয়ামী লীগের ‘দুর্গ’ হিসেবে পরিচিত গোপালগঞ্জে এই ফলাফল জাতীয় রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত বহন করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গোপালগঞ্জ কাদের দখলেজাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনফলাফলবাংলাদেশ আওয়ামী লীগবাংলাদেশ জাতীয়তাবাদী দলবিএনপি
শেয়ারTweetPin1

সর্বশেষ

সীমান্ত পাহারার মতো সাইবার নিরাপত্তাও গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী

জুলাই ১, ২০২৬

জুলাই জাদুঘর চালু না হলে জনগণই তা খুলে প্রবেশ করবে: নাহিদ

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় ‘আমেরিকা সপ্তাহ ২০২৬’-এর উদ্বোধন

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

হবিগঞ্জ সীমান্তে পুশ-ইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

২০২৭ সালের হজের নিবন্ধন শুরু

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT