রাজধানীর যেসব এলাকায় ১২ ঘণ্টা থাকবে না গ্যাস

ঢাকার গ্যাস লাইন ও চুলার ছবি, গ্যাস বন্ধের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
সরবরাহ পাইপলাইনের জরুরি সংস্কারকাজের জন্য আজ শনিবার (২৭ এপ্রিল) রাজধানীর বিভিন্ন এলাকায় ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
গতকাল শুক্রবার (২৬ এপ্রিল) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বলা হয়েছে, আজ সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত শনিরআখড়া, বরইতলা, ছাপরা মসজিদ, দনিয়া, জুরাইন, দোলাইরপাড় ও কদমতলী এলাকার সব শ্রেণির গ্রাহকদের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ সময় আশপাশের এলাকায়ও গ্যাসের চাপ অল্প থাকতে পারে।
বিবৃতিতে সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






