৪ দিন গ্যাসের চাপ কম থাকার শঙ্কা

ছবি: সংগৃহীত।
কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত দেশে গ্যাস সরবরাহ কম থাকবে। এ সময়ে জাতীয় গ্যাস গ্রিডে দৈনিক গ্যাস সরবরাহ ৯২০ মিলিয়ন ঘনফুট থেকে কমে ৬০০ মিলিয়ন ঘনফুটে নেমে আসবে। ফলে সারাদেশে গ্রাহক পর্যায়ে গ্যাসের স্বল্প চাপ দেখা দিতে পারে।
সোমবার (০২ নভেম্বর) বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে পেট্রোবাংলা জানায়, আগামী ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকাল ৪টা পর্যন্ত টার্মিনালটির রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ থাকবে। এ কারণে জাতীয় গ্যাস গ্রিডে দৈনিক ৩২০ মিলিয়ন ঘনফুট গ্যাসের সরবরাহ কমে যাবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলাকালে সারাদেশের গ্রাহক পর্যায়ে গ্যাসের চাপ কম থাকতে পারে। এতে আবাসিক, শিল্প ও বাণিজ্যিক গ্রাহকেরা সাময়িক অসুবিধায় পড়তে পারেন।
উল্লেখ্য, এর আগে গত ডিসেম্বর ২০২৫ সালেও সামিট এলএনজি টার্মিনালে একই ধরনের রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়েছিল।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে পেট্রোবাংলা।





