বাংলাদেশ

কেউ আসুক বা না আসুক, সময়মতই নির্বাচন হবে: সিইসি

সিইসি নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সিইসি নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে আলোচনা করছেন, বিভিন্ন সাংবাদিক ও কর্মকর্তারা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, কেউ আসুক বা না আসুক, পরিবেশ অনুকূলে থাকুক বা না থাকুক, সময়মতই নির্বাচন হবে। আমরা এবং তারাও (যুক্তরাষ্ট্র) সংলাপে বিশ্বাস করে।

প্রধান নির্বাচন কমিশনার আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

কাজী হাবিবুল আউয়াল বলেন, মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচন কমিশনের হাতে কোন অপশন নেই। সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী কমিশনকে নির্বাচন করতে হবে। রাজনৈতিক দলগুলোর হাতে অনেক অপশন থাকে।

তিনি আরও বলেন, তারা এককভাবে বা জোটগতভাবে নির্বাচনে অংশ নিতে পারে। তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, আবার নাও করতে পারে। কিন্তু কমিশনের হাতে এ ধরনের কোন অপশন নেই। কমিশন দৃঢ়ভাবে নির্বাচনের জন্য এগিয়ে যাচ্ছে।

পিটার হাসের সঙ্গে বৈঠকে অংশ নিয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান ও নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম।

বিষয়:প্রধান নির্বাচন কমিশনার সিইসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…