চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোজা কবে শুরু জানা যাবে সোমবার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৭ অপরাহ্ণ ১০, মার্চ ২০২৪
বাংলাদেশ
A A
রাতের আকাশে চাঁদ ও মসজিদের silhouette, ইসলামিক দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

পবিত্র রমজান মাস কবে থেকে শুরু হবে তা জানতে সোমবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হবে।

রোববার  ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে ধর্ম মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়,  সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় বায়তুল মোকাররম মসজিদে ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে চাঁদ দেখা কমিটির সভা হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা নিচের টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করা হলো। টেলিফোন নম্বর: ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭।ফ্যাক্স নম্বর : ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১।

এরআগে গত শুক্রবার পবিত্র রমজান মাসে খতমে তারাবিহ পড়ার সময় সারা দেশের সকল মসজিদে একই পদ্ধতি অনুসরণ করার জন্য ইসলামিক ফাউন্ডেশন আহ্বান জানায়।

পবিত্র রমজান মাসের প্রথম ৬ দিনে দেড় পারা করে ৯ পারা এবং বাকি ২১ দিনে ১ পারা করে ২১ পারা তিলাওয়াত করলে ২৭ রমজান রাতে অর্থাৎ পবিত্র শবে কদরে পবিত্র কুরআন খতম করা সম্ভব হবে। তাই দেশের সব মসজিদে খতমে তারাবিহ নামাজে প্রথম ৬ দিনে দেড় পারা করে ও পরের ২১ দিনে এক পারা করে তিলাওয়াতের মাধ্যমে পবিত্র শবে কদরে পবিত্র কুরআন খতমের জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সারা দেশের সব মসজিদের সম্মানিত খতিব, ইমাম, মসজিদ কমিটি, মুসল্লি এবং সংশ্লিষ্ট সবার প্রতি বিনীত অনুরোধ জানানো হয়।

Reneta

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসলামিক ফাউন্ডেশনচাঁদ দেখা কমিটিরোজা
শেয়ারTweetPin

সর্বশেষ

শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণ নিয়ে যা বলল ভারত

আগস্ট ৫, ২০২৬

ট্রাম্প কেন এখন সবচেয়ে কঠিন সংকটে?

আগস্ট ৫, ২০২৬

ক্যানসারে সহঅভিনেতার মৃত্যু, যা বললেন আমির খান

আগস্ট ৫, ২০২৬

কমল জ্বালানি তেলের দাম, চাঙা শেয়ারবাজার

আগস্ট ৫, ২০২৬

শেষ দিনটিতে চূড়ান্ত পরিণতি যেভাবে ঘনিয়ে এসেছিল

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT