চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হোয়াটসঅ্যাপে সাময়িক সমস্যা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৪ অপরাহ্ণ ২৫, অক্টোবর ২০২২
- সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A

ব্যাহত হচ্ছে বিশ্বজুড়ে মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ পরিষেবা। গ্রাহকদের অভিযোগ, হোয়াটসঅ্যাপে কোনও মেসেজ যাচ্ছে না, হচ্ছে না কোনও কাজ।

মেটা এক বিবৃতিতে জানায়, দ্রুত পরিষেবা ঠিক করার চেষ্টা করা হচ্ছে।

প্রতিবেদন লেখার আগ পর্যান্ত দেখা যায়, রাজধানী ঢাকা থেকে হোয়াটসঅ্যাপে কাউকে মেসেজ বা কল দেয়া যাচ্ছে না। একই অবস্থা দেখা যাচ্ছে বৃটেন ও ভারতসহ অন্যান্য দেশগুলোতেও। বিশ্বজুড়েই হোয়াটসঅ্যাপ সার্ভার ডাউন হয়ে গেছে।

গোলমালের বিষয়টি নিশ্চিত করে গ্রাহকদের আশ্বস্ত করেছে মেটা। একটি বিবৃতি দিয়ে তারা জানিয়েছে, হোয়াটসঅ্যাপ নিয়ে সমস্যার বিষয়টি তারা জেনেছে এবং যত দ্রুত সম্ভব পরিষেবা ঠিক করার চেষ্টা করছে।

স্কাই নিউজ জানিয়েছে, বৃটেনের হাজার হাজার মানুষ হোয়াটসঅ্যাপে কাউকে মেসেজ ও কল দিতে পারছেন না। প্রথম ইস্যু ধরা পড়ে বৃটিশ সময় সকাল ৮টায়। এরপর অল্প সময়ের মধ্যেই প্রায় ৫০ হাজার রিপোর্ট পড়েছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে হাজার হাজার পোস্ট পড়ছে।

ব্যবহারকারীরা জানাচ্ছেন, তারা হোয়াটসঅ্যাপ খুলতে পারছেন, মেসেজও লিখতে পারছেন কিন্তু তা সেন্ড হচ্ছে না। কল দিলে নেটওয়ার্ক সমস্যা দেখাচ্ছে।

Reneta

প্রাথমিকভাবে মঙ্গলবার সকালে ঝঞ্জাটহীনভাবেই হোয়াটসঅ্যাপের পরিষেবা মিলছিল। কিন্তু বাংলাদেশ সময় দুপুর একটার দিক থেকে সমস্যা শুরু হয়। ইন্টারনেট বন্ধ রেখে মেসেজ পাঠালে যেমন সংকেত দেখানো হয়, সেরকম দেখাচ্ছে। হোয়াটসঅ্যাপের পরিষেবা যে ব্যাহত হয়েছে, তা ‘ডাউন ডিটেক্টর’ এর পরিসংখ্যানেও উঠে এসেছে।

আপাতত মেটার মালিকাধীন ফেসবুক ও ইনস্টাগ্রাম স্বাভাবিক ছন্দেই চলছে। ধারণা করা হচ্ছে, সমস্যা শুধু হোয়াটসঅ্যাপের মধ্যেই সীমাবদ্ধ আছে।

তবে কেন এমন হচ্ছে, তার কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি মেটার তরফে। যদিও দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছে তারা।

সাধারণত পরিষেবায় গোলমাল দেখা দিলে টুইটারে হোয়াটসঅ্যাপের অফিশিয়াল অ্যাকাউন্টে এ ব্যাপারে আপডেট দেওয়া হয়। কিন্তু মঙ্গলবার সেখানেও এ ধরনের কোনও খবর দেওয়া হয়নি। দুপুর দেড়টা নাগাদ মেটার পক্ষ থেকে বিবৃতি জারি করা হয়। সেই বিবৃতিতে তারা গোলমালের কারণ না জানালেও, বিভিন্ন সূত্রে জানা গিয়েছে, দেশ জুড়ে হোয়াটসঅ্যাপের সার্ভার ডাউন হয়ে যাওয়ার কারণেই এই সমস্যা দেখা দিয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মেটা
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির গোল-জয় ছাপিয়ে বিশ্বকাপের একদিন আগে আর্জেন্টিনার স্বস্তি যেখানে

জুন ১০, ২০২৬
মো. গোলাম রসুল ওরফে রফিকুল (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ

প্রধানমন্ত্রীর মেয়েকে নিয়ে কুরুচিপূর্ণ ফেসবুক পোস্ট, বাগেরহাটে যুবক গ্রেপ্তার

জুন ১০, ২০২৬

দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৃষক দল নেতা নিহত, আহত বিএনপি নেতা

জুন ১০, ২০২৬

ভারতীয় আমে ক্ষতিকর কীটনাশক, জাপানের পর নেপালেও বন্ধ আমদানি

জুন ১০, ২০২৬

পালিত হচ্ছে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT