চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোদি-বাইডেন যৌথ বিবৃতিতে উঠে এলো যেসব বিষয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৩ পূর্বাহ্ণ ২৩, জুন ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
মোদি ও বাইডেন যৌথ বিবৃতিতে ভারতের ও মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকা দেখা যাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

তিনদিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সফরের দ্বিতীয় দিনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে একটি বৈঠকে অংশ নিয়েছেন তিনি। বৈঠক শেষে একটি যৌথ বিবৃতি প্রদান করেন তারা যেখানে উঠে এসেছে দুই দেশের রাজনৈতিক, কূটনৈতিক এবং মিত্রতার বিভিন্ন বিষয়।

গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউসে নরেন্দ্র মোদিকে উষ্ণ অর্ভ্যথনা জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পরে দুই রাষ্ট্রনেতার মধ্যে চলে বৈঠক। দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনার পর হোয়াইট হাউসের ইস্ট হলে যৌথ বিবৃতি প্রদান করেন দুই নেতা। দীর্ঘ ৯ বছর পর কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট এমন যৌথ বিবৃতি দিলেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, বাইডেনের সাথে আলোচনায় এবং এই সফরে যেসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাতে দু’ দেশের সম্পর্কে নতুন অধ্যায় সূচিত হলো। এসময় মার্কিন সাংবাদিকদের প্রশ্নে উঠে আসা মানবাধিকার লঙ্ঘণ এবং ধর্মীয় ও জাতিগত বৈষম্যের অভিযোগ অস্বীকার করেন তিনি। তিনি বলেন, ভারতের নিঃশ্বাসে গণতন্ত্র, তাই কোনো ধরণের বৈষম্যের প্রশ্নই আসে না।

Banglabid

ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ককে অতীতের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি জানান, মোদির সাথে ইন্দোপ্যাসিফিক অঞ্চলের শান্তি রক্ষা নিয়ে যেমন আলোচনা হয়েছে, তেমনিভাবে আলোচনা হয়েছে বিশ্বশান্তি নিয়েও। তার দাবি, ভারত এবং আমেরিকা উভয়েরই রন্ধ্রে-রন্ধ্রে গণতন্ত্র রয়েছে।

যৌথ বিবৃতিতে জানানো হয়, ক্যান্সারের চিকিৎসা থেকে মহাকাশ গবেষণার মতো বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং কোয়ান্টাম কম্পিউটিং প্রযুক্তির অপব্যবহার রোধেও হয়েছে আলোচনা। ২০২৪ সালে যৌথ অভিযানে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে মহাকাশ বিজ্ঞানীদের পাঠানো বিষয়েও একমত হয়েছে ভারত ও যুক্তরাষ্ট্র।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জো বাইডেননরেন্দ্র মোদিভারতের প্রধানমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ট্রেলিয়ার পিচে নাহিদের অনুপস্থিতি কতটা ভোগাবে বাংলাদেশকে?

আগস্ট ১২, ২০২৬

বিদ্যুৎ ও গ্যাস সংকট মোকাবেলায় সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত।

ফ্লোরিডায় ‘এশিয়ান ফেস্টিভ্যাল’-এর গ্র্যান্ড অ্যানাউন্সমেন্ট ও এক্সিকিউটিভ গালা অনুষ্ঠিত

আগস্ট ১২, ২০২৬

পরিবেশ রক্ষায় চীনের নতুন উদ্যোগ, শুরু হচ্ছে বড় পরিসরে বন ও প্রকৃতি পুনরুদ্ধার প্রকল্প

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত।

মৌসুমি ফলে কেন বাড়বে আপনার আগ্রহ?

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT