চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোপালগঞ্জে এনসিপি সমাবেশে সহিংসতা নিয়ে যা জানাল তদন্ত টিম

আসাদুজ্জামান বাবুল আসাদুজ্জামান বাবুল
৭:১০ অপরাহ্ণ ১৩, আগস্ট ২০২৫
- সেমি লিড, গোপালগঞ্জ, জনপদ
A A
সমাবেশস্থলে ক্ষতিগ্রস্ত ব্রিক পাথর ও ক্ষতিগ্রস্ত স্থান. Channel i News - চ্যানেল আই নিউজ

গোপালগঞ্জে এনসিপির ১৬ জুলাইয়ের সমাবেশকে ঘিরে ঘটে যাওয়া সহিংসতার ঘটনাস্থলসমূহ সরেজমিনে পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গঠিত ছয় সদস্যের তদন্ত কমিটি।

আজ ১৩ আগস্ট বুধবার ও গতকাল মঙ্গলবার তারা জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেন। তদন্ত কমিটির সদস্যরা মঙ্গলবার সকালে গোপালগঞ্জে পৌঁছে সদর উপজেলার বৌলতলী, কংশুর, উলপুর, শহরের পুরাতন লঞ্চঘাট, জেলা কারাগার, এনসিপির সমাবেশস্থল পৌরপার্ক, জেলা প্রশাসকের বাসভবন এবং পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করেন।

সন্ধ্যায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তদন্ত কমিটির সদস্যরা জানান, সরকার আমাদের নির্দিষ্ট একটি এজেন্ডা দিয়েছে। সেই এজেন্ডার আওতায় থেকেই আমরা তদন্ত কাজ করছি। আমাদের কাজ হলো—কি ঘটেছে, আর কি ঘটেনি তা নিরপেক্ষভাবে যাচাই করে রিপোর্ট তৈরি করা। আমরা এই ধরণের ঘটনার পুনরাবৃত্তি রোধে সুপারিশ করবো।

Banglabid

তারা আরও জানান, তদন্ত এখনো চলমান। বুধবার সারাদিনও তদন্ত কাজ অব্যাহত থাকবে এবং বিভিন্ন ব্যক্তি ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলা হবে।ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। চাইলে আপনারাও তথ্য দিয়ে আমাদের সহায়তা করতে পারেন। তবে, তদন্ত এখনো গোপনীয় পর্যায়ে রয়েছে, তাই এ মুহূর্তে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়। বিষয়টি সরকার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে।

পরিদর্শনকালে তাদের সঙ্গে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান, পুলিশ সুপার মো. মিজানুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই সহিংসতার ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় মোট ১৫টি মামলা দায়ের হয়েছে। নিহতদের মধ্যে একজন রমজান মুন্সির ভাই জামাল মুন্সি বলে জানা গেছে। তবে, তদন্ত কমিটি হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের স্থানসমূহ পরিদর্শন করলেও, সংঘর্ষে নিহত ৫ জনের বাড়ি বা মৃত্যুর স্থানগুলো পরিদর্শন করেননি।

প্রসঙ্গত, গত ১৬ জুলাই বুধবার গোপালগঞ্জ পৌরপার্কে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে শহরে সহিংসতা ছড়িয়ে পড়ে। সেনা ও পুলিশ বাহিনীর সঙ্গে স্থানীয় জনগণের দফায় দফায় সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ হয়ে নিহত হন এবং আহত হন আরও ২ জন। ঘটনায় ভাঙচুর করা হয় জেলা প্রশাসকের বাসভবন, পুলিশ সুপারের কার্যালয়, জেলা কারাগার ও এনসিপির সমাবেশস্থল। আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয় মঞ্চ ও চেয়ারসহ বিভিন্ন সামগ্রী।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনসিপিতদন্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT