বাংলাদেশ

সেনা সদস্যদের উদ্দেশে যা বললেন সেনাপ্রধান

সেনাপ্রধান সেনা সদস্যদের উদ্দেশে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সেনাপ্রধান সেনা সদস্যদের উদ্দেশে বক্তব্য দিচ্ছেন, তিনি সামরিক পোশাক পরিহিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের জনগণের আস্থার প্রতীক। জনগণের স্বার্থে এবং রাষ্ট্রের যেকোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে।

শনিবার সেনাসদরের হেলমেট অডিটোরিয়ামে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে অফিসার্স অ্যাড্রেস গ্রহণ করেন তিনি।

শনিবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর সহকারী পরিচালক রাশেদুল আলম খানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সেনাপ্রধান সামাজিক যোগাযোগ মাধ্যমে চলমান বিভিন্ন গুজব সম্পর্কে সচেতন থাকার পরামর্শ প্রদানের পাশাপাশি সততা, সত্যনিষ্ঠা ও ন্যায়পরায়ণতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

সেনা সদস্যরা সেনাপ্রধানের ভাষণ শুনছেন, একটি বড় কনফারেন্স হলে. Channel i News - চ্যানেল আই নিউজ আইএসপিআর জানায়, এসময় সেনাবাহিনী প্রধান তার মূল্যবান বক্তব্যে সব সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে দেশের চলমান নিরাপত্তা পরিস্থিতির উপর আলোকপাত করে সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা  এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। পাশাপাশি তিনি যেকোনো পরিস্থিতিতে জনগণের জানমাল ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের নিরাপত্তা নিশ্চিত করতে বলেন।

এসময় সেনাসদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাসহ সব সেনানিবাস হতে ফরমেশন কমান্ডারসহ সব পদবির সেনা কর্মকর্তা ভিডিও টেলিকনফারেন্স (ভিটিসি) এর মাধ্যমে অংশগ্রহণ করেন।

বিষয়:সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ওয়াকার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…