বাংলাদেশ

নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে যা বললেন শফিকুল আলম

বাংলাদেশের একজন সরকারি কর্মকর্তা বা নেতা, চশমা পরা, পেশাদার পোশাক পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, তারা যে অপরাধ করেছে, তাতে বিশ্বের কোনো গণতন্ত্রমনা দেশ কোনো ধরনের কর্মকাণ্ড চালাতে দিতে পারে না। নির্বাচন তো দূরের কথা। 

সোমবার (১৫ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস সচিবের কাছে আসন্ন সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কিনা এ‌ প্রশ্ন করা হলে জাবাবে তিনি এ কথা জানান।

প্রেস সচিব বলেন, দলটির প্রধান (সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা) মানবতাবিরোধী অপরাধে প্রাণদণ্ডে দণ্ডিত ও আইনের আওতা থেকে পলাতক এক ব্যক্তি, যিনি বাংলাদেশের বিরুদ্ধে সন্ত্রাসী আক্রমণের ডাক দিয়ে যাচ্ছেন। এ ধরনের ভয়ংকর অপরাধী ব্যক্তির নেতৃত্বাধীন কোন সংগঠনকে বিশ্বের কোন গণতন্ত্রমনা দেশ কোন ধরনের কর্মকাণ্ড চালাতে দিতে পারে না, নির্বাচন তো দূরের কথা।

বিষয়:আওয়ামী লীগ জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬ প্রেস সচিব শফিকুল আলম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…