জনপদ

গণঅধিকার পরিষদের জোটে যাওয়া নিয়ে যা জানালেন নুরুল হক

গণঅধিকার পরিষদের জোটে যোগদান অনুষ্ঠানে নেতাকর্মীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নেতাকর্মীরা গণঅধিকার পরিষদের জোটে যোগদান অনুষ্ঠানে অংশগ্রহণ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আগামী দিনে সরকারে গেলে সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা নিয়ে রাজনৈতিক দলগুলোর অবস্থান বুঝে জোটে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

তিনি বলেন, দেশের পরিবর্তনের প্রশ্নে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাফিয়ার বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর অবস্থান পরিষ্কার হওয়ার পরই বিবেচনা করা হবে গণঅধিকার পরিষদ কোন জোটে যাবে কি-না।

শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত তারুণ্যের রাজনৈতিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

ডাকসুর সাবেক ভিপি নুর বলেন, কোন রাজনৈতিক দলই সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করতে প্রতিশ্রুতি বদ্ধ হয় না। কারণ তারা ভোট কেন্দ্র দখল করতে সন্ত্রাস ও চাঁদাবাজদের পৃষ্ঠপোষকতা করতে চায়।

আগামী নির্বাচনের মধ্যে দিয়ে বাংলাদেশ কোন দিকে পরিচালিত হবে সেই ফয়সালা হবে বলেও জানান তিনি।

মাদক-সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত আগামীর সমৃদ্ধশীল নারায়ণগঞ্জ গড়ার প্রত্যয়ে সমাবেশে আরও বক্তব্য রাখেন, যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাদিম হাসান, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান, যুব অধিকারের নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি সাব্বির রাজসহ দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা।

বিষয়:গণঅধিকার পরিষদ নুরুল হক নুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…