চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচন বানচালে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: নুরুল হক নুর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৯ অপরাহ্ণ ১২, নভেম্বর ২০২৫
- সেমি লিড, জনপদ, হবিগঞ্জ
A A
নুরুল হক নুর নির্বাচনের জন্য জনসমাবেশে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচন বানচাল করার জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। 

বুধবার (১১ নভেম্বর) হবিগঞ্জ পৌরসভা মাঠে সদর-শায়েস্তাগঞ্জ-লাখাই আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী অ্যাডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমানের নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।

নুরুল হক নুর বলেন, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমাদেরকে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে হবে। আমরা আশা করি, আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। যদিও নির্বাচন বানচাল করার জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে।

Banglabid

স্বৈরাচারী ফ্যাসিবাদি শক্তি যারা সীমান্ত দিয়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে তারা ভারত, লন্ডন থেকে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে। স্কুলের গেইটে, বাসে বোমা মারছে। আগুন ধরিয়ে দিচ্ছে। মানুষকে মারছে। ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে।

তিনি বলেন, আমরা বলতে চাই-দেশে অবস্থানরত আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মী যারা কোন অপরাধ করেনি, দেশের টাকা লুটপাট করেনি, জনগণের প্রতি জুলুম করেনি, জনগণের সাথে অন্যায়-অবিচার করেনি, অন্যের জমি-বাড়িঘর দখল করেনি-এসব নেতাকর্মীর জন্য সকল দলের রাজনৈতিক দরজা উন্মুক্ত।

‘আওয়ামী লীগের বিরুদ্ধে সব মামলা তুলে নেওয়া হবে’ সম্প্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্যের বিষয়ে নুর বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বক্তব্য দিয়েছেন সেটিতে একটি মিস কোড হয়েছে। তিনি বিষয়টি পরিস্কারও করেছেন যে, যারা অন্যায়, অবিচার, জুলুম করেনি, যারা নিরপরাধ তাদের বিরুদ্ধে যদি মামলা হয়ে থাকে আমরা প্রত্যাহার করবো।

Reneta

ভিপি নুর বলেন, আমরা ৫ আগস্টের পর থেকেই বলছি অন্যায়ভাবে কাউকেই মামলায় দেয়া যাবে না। অনেকেই জুলাই গণঅভ্যুত্থানের পর মামলা দিয়ে একটি বাণিজ্যের হাতিয়ার গড়ে তুলেছে। নেতাকর্মী, সমর্থক দিয়ে মামলা দিচ্ছে আবার টাকা পয়সা নিয়ে তাদের জামিন করাচ্ছে। এ জন্যই আমরা বলছি- যারা গণহত্যায় অভিযুক্ত ছিল তাদের বিচার হতেই হবে। আমরা তাদের বিচার চাই।

তিনি বলেন, আমরা এখনও কারও সাথে নির্বাচনী জোট করিনি। তবে দেশের প্রয়োজনে জাতীয় ঐক্যমতের সরকার গঠন করতে আমরা চাই। যেন পলাতক ফ্যাসিবাদি শক্তি আর মাথাচাড়া দিয়ে না উঠতে পারে।

চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, হবিগঞ্জ প্রতিনিধি

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দেশি-বিদেশি ষড়যন্ত্রনুরুল হক নুরস্বৈরাচারী ফ্যাসিবাদি শক্তি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চট্টগ্রামে লালদিয়া কনটেইনার টার্মিনাল: ৩০ বছরের কনসেশন চুক্তি স্বাক্ষরের পথে

পরবর্তী

‘দুইটা সিনেমা করেই সে নিজেকে দাবি করে শিল্পী সমিতির কর্ণধার’

পরবর্তী
শাকিল খান গাড়িতে বসে, পেশাদার ব্যক্তিত্বের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘দুইটা সিনেমা করেই সে নিজেকে দাবি করে শিল্পী সমিতির কর্ণধার’

বিপিএলের নিলাম অনুষ্ঠিত, ক্রিকেটারদের নির্বাচনের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও পিছিয়ে গেল বিপিএলের নিলাম

সর্বশেষ

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT