জনপদ

বিজয়ী নুরুল হক নুরকে ফুলেল সংবর্ধনা, সবাইকে সঙ্গে নিয়ে কাজের অঙ্গীকার

বিজয়ী নুরুল হক নুরকে ফুলেল সংবর্ধনা, সবাইকে সঙ্গে নিয়ে কাজের অঙ্গীকার

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিজয়ী প্রার্থী নুরুল হক নুরকে ফুলেল মালা দিয়ে বরণ করে নিয়েছেন দলীয় নেতাকর্মী ও সমর্থকরা। নির্বাচনে জয়লাভের পর তিনি এলাকায় সাধারণ ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গলাচিপা-দশমিনা এলাকার ভোটারদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের নুর বলেন, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা এলাকার সম্মানিত ও বর্ধিষ্ণু ব্যক্তি। উন্নয়নের স্বার্থে তিনি তাদের সবাইকে সঙ্গে নিয়েই কাজ করতে চান। গলাচিপা-দশমিনার উন্নয়নে কোনো ধরনের ব্যত্যয় ঘটবে না। সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবো।

তিনি আরও জানান, সারাদেশে পটুয়াখালী-৩ আসনকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলাই তার লক্ষ্য।

আজ সকাল থেকে গলাচিপা ও দশমিনা উপজেলা সদরসহ চরকাজল, চরবোরহান ও চরবিশ্বাস এলাকায় নির্বাচন-পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন নুরুল হক নুর।

এ সময় গলাচিপা বিএনপির সদস্য সচিব আলতাফ হোসেন, দশমিনা বিএনপির সাধারণ সম্পাদক শানু মিয়া এবং গণঅধিকার পরিষদ-এর সভাপতি সৈয়দ লিটনসহ দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

বিষয়:আলতাফ হোসেন জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নুরুল হক নুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…