চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিটফোর্ড হত্যাকাণ্ডে ক্ষোভ জানিয়ে যা বললেন নিপুন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১০ অপরাহ্ণ ১২, জুলাই ২০২৫
বিনোদন
A A
নিপুনের ছবি, তিনি ক্ষোভ প্রকাশ করছেন, মিটফোর্ড হত্যাকাণ্ডের প্রতিবাদে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দেশজুড়ে তীব্র নিন্দার ঝড় বইছে। বিভিন্ন শ্রেণি পেশার মানুষরা এমন ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে দেখা যাচ্ছে শত শত পোস্ট। সাধারণ মানুষ থেকে সাংস্কৃতিক অঙ্গনের মানুষের মধ্যেও আলোড়ন তুলেছে ঘটনাটির ভয়াবহতা।

একজন মানুষকে দিনের আলোয় শতশত মানুষের সামনে পিটিয়ে, কুপিয়ে, মাথা ও বুকে বিশাল পাথর দিয়ে আঘাত করে হত্যা এবং সেই মৃতদেহের উপর লাফিয়ে উল্লাস করার দৃশ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই ক্ষোভের বিস্ফোরণ ঘটেছে মানুষের মধ্যে।

Banglabid

এই ঘটনার প্রেক্ষিতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জনপ্রিয় নির্মাতা আশফাক নিপুন। নিজের ফেসবুক পোস্টে তিনি এ ঘটনাকে বাংলাদেশের সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়াবহ ‘লিটমাস টেস্ট’ হিসেবে অভিহিত করেন।

নিপুন লিখেছেন, “চাঁদাবাজি/ব্যবসা নিয়ন্ত্রণ/পার্সেন্টেজ যেই নাম আর কারণই দেয়া হোক না কেন… মিটফোর্ড হাসপাতালের ভেতরে প্রকাশ্য দিবালোকে লাল চাঁদ সোহাগকে যে নৃশংসভাবে হত্যা করা হল, এই ভয়াবহ ঘটনা এবং ভিডিও লিটমাস টেস্ট হয়ে থাকল অদূর ভবিষ্যতে ভোটের মাধ্যমে যারা ক্ষমতায় আসবেন তাদের জন্য।”

তিনি প্রশ্ন তোলেন-“আপনারা কি এই চাঁদাবাজদের আরো ক্ষমতায়িত করবেন? নাকি সাধারণ মানুষকে ক্ষমতায়িত করবেন? আপনারা কি এই চাঁদাবাজদের সেবা করবেন? নাকি সাধারণ মানুষের সেবা করবেন?”

Reneta

নিপুন আরো বলেন,“আপনারা কি ‘সন্ত্রাসী সন্ত্রাসীই, সে যে দলেরই হোক না কেন’ বলে আইন এবং বিচারের শাসন নিশ্চিত করবেন? নাকি ঘটনার পর ‘অমুক সন্ত্রাসী আমার দলের কেউ না’ বলে দায় সারবেন?”

পোস্টের শেষ দিকে এসে নিপুন বলেন, “আমরা ‘রোগী মরিবার পরে ডাক্তার সাহেব আসিলেন’ দেখতে চাইনা আর। এই দেশেরই প্রবল প্রতাপশালী সরকার প্রধান, তার পরিবারসহ লেজ তুলে পালাতে বাধ্য হয় যখন সাধারণ মানুষ লাল কার্ড দেখায়। মানুষ যেন আবার লাল কার্ড না দেখায়, সেই ভয়টা রাখেন। সেভাবে কাজ করেন।”

সোহাগ হত্যাকারী গ্রেপ্তারকৃতদের দৃষ্টান্তমূলক শাস্তি অবিলম্বে কার্যকর করার দাবিও জানান নিপুন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আশফাক নিপুনচাঁদাবাজনিপুনমিটফোর্ডলিড বিনোদনসরকারহত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দুর্নীতির অভিযোগকারী ইসলামী ব্যাংক কর্মকর্তা সাময়িক বরখাস্ত

আগস্ট ১২, ২০২৬

হরমুজ প্রণালি নিয়ে অনিশ্চয়তা: বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইয়াবা মামলায় মৃত্যুদণ্ড, ৬ বছর পর জানা গেল আসামি ‘অন্য ব্যক্তি’!

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

দোভাল- সার্জিও গোর বৈঠক ঘিরে নতুন সমীকরণ

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের বাজারে হাইসেন্সের নতুন সিরিজের স্মার্ট টিভি

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT