চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইন্টারের সঙ্গে এমন হারের পর যা বলছেন বার্সা কোচ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৮ পূর্বাহ্ণ ০৭, মে ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
বার্সেলোনা ও ইন্টার মিলান ম্যাচের মুহূর্ত, খেলোয়াড়রা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শুরুতে ম্যাড়ম্যাড়ে ফুটবলের পর একটু একটু করে জমে উঠল লড়াই। ম্যাচে দুই গোল করে এগিয়ে গেল ইন্টার মিলান। বিরতির পর ছয় মিনিটের মধ্যে তাদের জালে দুবার বল পাঠিয়ে ঘুরে দাঁড়াল বার্সেলোনা। শেষ দিকে আরেকটি গোল করে যখন জয়ের দুয়ারে তারা, তখনই নতুন করে নাটকীয়তা। সমতা ফিরিয়ে ম্যাচ অতিরিক্ত সময়ে টেনে নিল ইতালিয়ান দলটি। সেখানে বাজিমাত করে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠল তারা। রোমাঞ্চকর সেই ম্যাচ হারলেও তারুণ্য নির্ভর দল নিয়ে আশাবাদী বার্সা কোচ হ্যান্সি ফ্লিক। পরের মৌসুমে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই ফিরবে বার্সা, বলছেন কোচ।

মিলানের সান সিরোয় মঙ্গলবার রাতে রোমাঞ্চে ঠাসা এক লড়াই দেখল ফুটবল বিশ্ব। সেমিফাইনালের ফিরতি লেগে ১২০ মিনিটের লড়াইয়ে ৪-৩ গোলে জিতে, দুই লেগ মিলিয়ে ৭-৬ গোলের ব্যবধানে ফাইনালের টিকিট পেয়ে গেল ইন্টার মিলান।

সর্বশেষ ২০১৫ সালে জুভেন্টাসকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠে নিজেদের পঞ্চম শিরোপা জিতেছিল বার্সা। মাঝে ২০১৮ এবং ২০১৯ সালে যথাক্রমে রোমা এবং লিভারপুলের কাছে বিব্রতকর পরাজয়ের মুখোমুখি হতে হয়েছে তাদের। এমনকি সাম্প্রতিক মৌসুমে দুবার ইউরোপা লিগেও নেমেছে। এসব দুঃসময় কাটিয়ে এবার তাদের সামনে সুযোগ ছিল ফাইনালে ওঠার।

তবে সেমি থেকে বিদায় নিলেও কাতালানদের কোচ অবশ্য খুব বেশি হতাশ নন। পরের মৌসুমের দিকে নজর দিতে চান ফ্লিক। ম্যাচ শেষে ৬০ বর্ষী কোচ বলেছেন, ‘আমি মনে করি এই দলের খেলোয়াড়রা (ইউরোপে) সম্মান পাওয়ার যোগ্য। কিন্তু আমরা শিরোপা জেতার জন্যই খেলছি। আমরা শিরোপা জিততে চাই। পরের মৌসুমে চ্যাম্পিয়ন হতে চাই। চ্যাম্পিয়ন্স লিগ জেতা এখন আমাদের অন্যতম একটি লক্ষ্য।’

এমন হারের পর দলটির কোথায় উন্নতির প্রয়োজন সেটা জানিয়ে জার্মান কোচ বলেছেন, ‘অবশ্যই রক্ষনভাগে আরও অনেক কিছু করার ছিল। শেষপর্যন্ত ইন্টারের স্ট্রাইকাররা সত্যিই দারুণ খেলেছে। তারা বল ধরে রাখতে পারে। তারা সত্যিই শক্তিশালী এবং অভিজ্ঞ। আমাদের দল তরুণদের নিয়ে গড়া। অবশ্যই এ দলের আরও উন্নতির জায়গা আছে। দলটিকে আরও উন্নত করাই এখন আমাদের কাজ। বিশেষ করে রক্ষণভাগে আরও উন্নতি দরকার এমনকি আক্রমণভাগেও।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইন্টার মিলানচ্যাম্পিয়ন্স লিগবার্সেলোনালিড স্পোর্টসহ্যান্সি ফ্লিক
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT