চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবশেষে উইন্ডিজ নারী ক্রিকেটারদের জন্যও ‘বিজনেস ক্লাস’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৬ অপরাহ্ণ ১৯, মে ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

আন্তর্জাতিক সফরের ক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজের ছেলেদের মতো নারী ক্রিকেটাররাও এখন থেকে বিজনেস ক্লাসে ভ্রমণ করবেন এবং হোটেলে একক কক্ষ পাবেন। দূরের যাত্রায় ছেলেদের ভ্রমণ নীতিমালার সঙ্গে মিলিয়ে নারী ক্রিকেটারদের মূল্যায়ন করতে এমন সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)।

ক্যারিবীয় বোর্ড বিবৃতিতে জানিয়েছে, চলতি বছরের মার্চে নতুন সভাপতি কিশোর শ্যালোর নির্বাচনের পর সিডব্লিউআই পরিচালনা পর্ষদের প্রথম সভায় সিদ্ধান্তটি নেয়া হয়েছে।

শ্যালো বলেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে নারীদের খেলা ক্রমেই বিকশিত হচ্ছে। তাদের দ্রুত এগিয়ে নিতে ও নেতৃত্ব দিতে সিডব্লিউআইকে অবশ্যই ভূমিকা রাখতে হবে। একজন স্বাধীন পরিচালক হিসেবে বোর্ডে এই নীতিগুলোকে পরিচয় করিয়ে দেয়া ক্রিকেট বোর্ডের একটি পদক্ষেপ।’

একইসঙ্গে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড নারী ক্রিকেট ট্রান্সফর্মেশন কমিটি নামে নতুন একটি কমিটিও অনুমোদন করেছে। যার কাজ হবে মেয়েদের সমতা অর্জনের লক্ষ্যে কাজ করে চলা। পরবর্তী প্রজন্মের খেলোয়াড়দের পেশাদার ক্রিকেটে প্রতিভা বিকাশের জন্য বছরের শেষদিকে নারী একাডেমিও চালু করবে বোর্ডটি।

উইন্ডিজ প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং সিইও ওয়াভেল হাইন্ডস বলেছেন, ‘ক্রিকেটারদের মধ্যে কাজের পরিবেশ সমতার লক্ষ্যে এই পদক্ষেপকে স্বাগত জানাই।’

আগামী জুন এবং জুলাইয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজের নারী ক্রিকেট দল। সিরিজের সূচি এখনও প্রকাশ করেনি ক্যারিবীয় বোর্ড। আইরিশদের বিপক্ষে সিরিজের পর অক্টোবরে তিনটি করে ওয়ানডে এবং টি-টুয়েন্টি খেলতে অস্ট্রেলিয়া সফর করবে দলটি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়েস্ট ইন্ডিজলিড স্পোর্টসশ্যালোসিডব্লিউআই
শেয়ারTweetPin

সর্বশেষ

রেকর্ড গড়েই শেষ হলো ‘এটা আমাদেরই গল্প’!

মে ৮, ২০২৬

ফরিদগঞ্জে দিনব্যাপী ফ্রি এআই স্কিলস কর্মশালা

মে ৮, ২০২৬

যুক্তরাষ্ট্রে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি পেল হত্যাকাণ্ডের শিকার লিমন-বৃষ্টি

মে ৮, ২০২৬

১১ বছরের কন্যাশিশুকে ‘ধর্ষণের পর’ হত্যা

মে ৮, ২০২৬

শান্তর পাল্টা আক্রমণে এগিয়ে যায় বাংলাদেশ

মে ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT