চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়ার কাছে টেস্টের পর টি-টুয়েন্টিতেও হোয়াইটওয়াশ উইন্ডিজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৭ পূর্বাহ্ণ ২৯, জুলাই ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়া ক্রিকেট দল টি-টোয়েন্টি সিরিজে জয়লাভের পর উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছে অস্ট্রেলিয়া। ক্যারিবীয়দের ঘরের মাঠে তিন ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের পর এবার টি-টুয়েন্টিতে অস্বস্তিকর পরিস্তিতে পড়তে হলো তাদের। শেষম্যাচে ৭ উইকেটের জয় তুলে সফর শেষ করেছে অজি দল।

সেন্ট কিটসের ওয়ার্নার পার্ক স্টেডিয়ামে মঙ্গলবার টসে জিতে স্বাগতিকদের ব্যাটে পাঠায় অস্ট্রেলিয়া। নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৭০ রানের সংগ্রহ দাঁড় করায় শাই হোপের দল। লক্ষ্যে নেমে ৩ ওভার ও ৩ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে মিচেল মার্শের দল।

পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের সব কয়টি দাপটের সঙ্গেই জিতে অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচে তিন হাফ সেঞ্চুরিতে ২০৫ রান করে সিরিজ সেরা হয়েছেন ক্যামেরন গ্রিন।

Banglabid

ব্যাটে নেমে স্বাগতিকদের হয়ে ৩১ বল খেলে ৩ চার ও ৩ ছক্কায় ৫২ রান করে বেন দ্বারশুইসের বলে আউট হন শিমরন হেটমায়ার। তিনি শেরফেন রাদারফোর্ডকে নিয়ে ১৮ বলে ৩২ রানের জুটি গড়েন। পরে রাদারফোর্ড ১৭ বলে ৩৫ রান করে আউট হলে, জেসন হোল্ডারকে নিয়ে ৩০ বলে ৪৭ রানের একটি ইনিস খেলেন হেটমায়ার। হোল্ডার আউট হলে ক্যারিবীয়দের হয়ে স্কোরবোর্ডে তেমন কোনো রান যোগ করতে পারেননি কেউ।

অস্ট্রেলিয়ার হয়ে নাথান এলিস দুটি এবং শন অ্যাবট, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যাডাম জাম্পা ও এরন হারডি একটি করে উইকেট পান। ৪ ওভারে ৪১ রান খরচায় ৩ উইকেট শিকার করে ম্যাচ সেরা হয়েছেন দ্বারশুইস।

লক্ষ্য তাড়ায় নেমে অজিদের টপ অর্ডার অবশ্য তেমন কোনো সুবিধা করতে পারেননি। স্কোড়বোর্ডে ২৫ রান উঠতেই ৩ উইকেট হারিয়ে বসেন তারা। এরপর অবশ্য দারুণ ভাবেই ঘুরে দাঁড়ায় সফরকারী দল।

Reneta

১২ ওভারে ৪ উইকেট হারালে হাল ধরেন গ্রিন ও মিশেল ওয়েন। তাদের জুটিতে আসে ২৯ বলে ৬৩ রান। তাতেই লক্ষ্যের খুব কাছে পৌছে যায় মিচেল মার্শের দল। ১৪১ রানে ওয়েন ১৭ বলে তিনটি করে চার ও ছক্কায় ৩৭ রান করে আউট হয়। আর ১৮ বলে ৫ চারে ৩২ রান করেন গ্রিন। মাঝে টিম ডেভিড ১২ বলে ৩০ রানের একটি ক্যামিও ইনিংস খেলেন।

উইন্ডিজের হয়ে ৪ ওভারে ১৭ রান দিয়ে ৩ উইকেট নেন আকিল হোসেন। হোল্ডার ও জোসেফ শিকার করেন দুটি করে উইকেট।

টি-টিয়েন্টি সিরিজের আগে তিন ম্যাচের টেস্টে সিরিজেও স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছে অস্ট্রেলিয়া। সফরকারীদের দুর্দান্ত পারফরম্যান্সে কোন সুযোগ পায়নি ক্যারিবীয় দলটি। প্রথম টি-টুয়েন্টিতে ৩ উইকেটে, দ্বিতীয়টিতে ৮ উইকেটে, তৃতীয় ও চতুর্থ ম্যাচে ৬ ও ৩ উইকেটে জিতেছিল অজিরা, সব ম্যাচে তারা স্বাগতিকদের বিপক্ষে পরে ব্যাটিং করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াওয়েস্ট ইন্ডিজটি-টুয়েন্টিলিড স্পোর্টসহোয়াইটওয়াশ
শেয়ারTweetPin

সর্বশেষ

অজিদের এত হতাশ দেখেননি গিলক্রিস্ট

আগস্ট ১৫, ২০২৬

প্লেজারিজম বিতর্কে থাকা কেমব্রিজের সাবেক অধ্যাপকের মৃত্যু

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের অতিরিক্ত ডিজেল চাহিদা বিবেচনা করবে ভারত: জয়সোয়াল

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমেছে, ইরান অবরোধ ঘিরে বাড়ছে উত্তেজনা

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

অর্থের অভাবে কেউ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT