চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বাদ’ পড়া অশ্বিনেই ধরাশায়ী উইন্ডিজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৭ পূর্বাহ্ণ ১৫, জুলাই ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে একাদশে না থেকে ব্যাপক আলোচনায় ছিলেন রবীচন্দ্রন অশ্বিন। বোলারদের র‍্যাঙ্কিংয়ের প্রথম ও অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে থাকা ক্রিকেটারের বাদ পড়া নিয়ে বয়েছিল সমালোচনার ঝড়। অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের পর সেই সমালোচনা পায় নতুন মাত্রা। ওয়েস্ট ইন্ডিজ সফরে একাদশে ঢুকে যেন তিনি আগের বাদ পড়ার ঝালটাই মেটালেন। ম্যাচে ১২ উইকেট নিয়ে ভারতের ইনিংস ও ১৪১ রানের জয়ে রাখলেন বড় ভূমিকা।

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টসে জিতে আগে ব্যাটে নেমে অশ্বিনের ঘূর্ণিতে প্রথমদিনে ১৫০ রানে গুটিয়ে যায় স্বাগতিকদের ইনিংস। জবাবে ভারত ৫ উইকেটে ৪২১ রান করে প্রথম ইনিংস ঘোষণা করে।

টেস্ট অভিষেকে চমক দেখান যশস্বী জয়সওয়াল। হাঁকিয়েছেন সেঞ্চুরি। দ্বিতীয় দিনে সেঞ্চুরির দেখা পান ২১ বর্ষী ওপেনার। তৃতীয় দিনে তার ইনিংস থামে ১৭১ রানে। অধিনায়ক রোহিত শর্মাও হাঁকান সেঞ্চুরি, করেন ১০৩ রান। বিরাট কোহলির ব্যাটে আসে ৭৬ রান।

দ্বিতীয় ইনিংসে উইন্ডিজ আবারো ব্যাটিং ব্যর্থতায় পড়ে। অশ্বিনের বোলিংয়ের সামনে হয়ে পড়ে অসহায়। শুক্রবার টেস্টের তৃতীয় দিনেই ১৩০ রানে হয় অলআউট। বড় জয় নিয়ে মাঠ ছাড়ে টিম ইন্ডিয়া। ৭১ রান খরচায় ৭ উইকেট তুলে নেন অশ্বিন। প্রথম ইনিংসে তিনি ৬০ রানে ৫ উইকেট তুলেছিলেন। ম্যাচে ১৩১ রানের বিনিময়ে পান ১২ উইকেট।

ক্রিকেটের কুলীন সংস্করণ টেস্টে প্রথমে বাবা এবং পরে ছেলেকে আউট করে অনন্য কীর্তিও গড়েন ৩৬ বর্ষী অশ্বিন। তেজনারায়ণ চন্দরপলকে আউট করে কীর্তিটি গড়েন। টেস্টে আগে উইন্ডিজের টপঅর্ডার ব্যাটার শিবনারায়ণ চন্দরপলকে আউট করেছিলেন ভারতীয় স্পিনার।

আরেকটি কীর্তি গড়েন ৩৬ বর্ষী অফব্রেক বোলার। তৃতীয় ভারতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৭০০ উইকেটের দেখা পেয়েছেন। সিরিজের প্রথম টেস্টের প্রথম ও দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট শিকারের মাধ্যমে ৩৪ বার পাঁচ বা ততোধিক উইকেট নেয়ার অর্জনেও নাম লেখান এ তারকা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অশ্বিনউইন্ডিজওয়েস্ট ইন্ডিজভারতভারত- ওয়েস্ট ইন্ডিজ টেস্টলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬

‘ফাইনালে হারলেও স্কালোনির দলই ইতিহাসের সেরা’

আগস্ট ৩, ২০২৬

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT