চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়া সফরে স্কোয়াডের ১৫-এর ৭ জনই অভিষেকের অপেক্ষায়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪২ অপরাহ্ণ ২১, ডিসেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

জানুয়ারিতে অস্ট্রেলিয়ায় দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। দলে চমক অনেক। অভিষেকের অপেক্ষায় থাকায় ৭ তরুণকে নিয়ে দল সাজিয়েছে ক্যারিবীয় বোর্ড।

১৭ জানুয়ারি অ্যাডিলেডে ক্রেইগ ব্র্যাথওয়েটের নেতৃত্বে অজিদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে নামবে ওয়েস্ট ইন্ডিজ। ২৫ জানুয়ারি ব্রিসবেনে দ্বিতীয় টেস্টটি দিবা-রাত্রির খেলবে দু’দল।

অভিষেকের অপেক্ষায় থাকারা হলেন- ব্যাটার জাচ ম্যাকফি, উইকেটরক্ষক টেভিন ইমলাচ, অলরাউন্ডার জাস্টিন গ্রিভস, কাভেম হজ, কেভিন সিনক্লেয়ার, পেসার আকিম জর্ডান ও শামার জোসেফ।

সিনিয়রদের অনুপস্থিতির কারণে এমন দল দিতে হয়েছে। দলটির প্রধান নির্বাচক ডেসমন্ড হেইন্স জানিয়েছেন এমন।

‘কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের অনুপস্থিতির কারণে স্কোয়াড প্রভাবিত হয়েছে। গতবছর ধরে লাল বলের ক্রিকেটের জন্য ক্যাম্পেইন করা হয়েছে, যে কারণে পুরো অঞ্চলজুড়ে উল্লেখযোগ্য প্রতিভা খুঁজে পাওয়া গেছে। নির্বাচিত খেলোয়াড়রা প্রতিটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। টেস্ট আঙিনায় এখন তাদের দক্ষতা প্রদর্শনের সুযোগ দেয়া উচিত। অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই সবসময়ই চ্যালেঞ্জিং, কিন্তু আমরা দল নিয়ে আত্মবিশ্বাসী।’

সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টির সিরিজও খেলবে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ।

Reneta

অস্ট্রেলিয়া সফরে উইন্ডিজের টেস্ট দল
ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), আলঝারি জোসেফ, তেজনারায়ণ চন্দরপল, গুডাকেশ মোতি, অ্যালিক অ্যাথানাজে, জসুয়া ডি সিলভা, কেমার রোচ, জাচ ম্যাকফি, কার্ক ম্যাকেঞ্জি, কাভেম হজ, জাস্টিন গ্রিভস, আকিম জর্ডান, কেভিন সিনক্লেয়ার, টেভিন ইমলাচ ও শামার জোসেফ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াওয়েস্ট ইন্ডিজওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজব্র্যাথওয়েটলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

কানাডায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী পালিত

জুন ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

আষাঢ়ের আগমনে আজ বর্ষার শুরু

জুন ১৫, ২০২৬

ইরান চুক্তি নিয়ে নেতানিয়াহুর যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত: ট্রাম্প

জুন ১৫, ২০২৬
ছবি: প্রতিনিধি

স্বাস্থ্য সেবায় বিশ্বমঞ্চে বাংলাদেশ: ইউএনএফপিএ-এর অভিনন্দন

জুন ১৫, ২০২৬

তিউনিসিয়ার জালে সুইডিশদের ৫ গোল, ২২ বর্ষী ইয়াসিনের দুটি

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT